রাত পেহালেই ওপার বাংলায় পঞ্চায়েত নির্বাচন

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম

রাত পোহালেই ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যজুড়ে এক দফাতেই এই ভোট অনুষ্ঠিত হবে। রাজ্যের ২২টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে দ্বিস্তরীয় ভোট এবং বাকি জেলাগুলোতে ত্রিস্তরীয় (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট নেওয়া হবে।

এদিকে ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১৮ জন, আহত হয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ভোটে সহিংসতার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। যদিও ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কুইক রেসপন্স টিমের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

শনিবার ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট নেওয়া হবে ব্যালট পেপারে, গণনা হবে আগামী ১১ জুলাই।  

এই নির্বাচনে রাজ্যে ভোট নেওয়া হবে মোট ৭৩ হাজার ৮৮৭ আসনে। তার মধ্যে রয়েছে তিন হাজার ৩১৭ টি গ্রাম সভার ৬৩ হাজার ২২৯ আসন, ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসন এবং ২২ জেলা পরিষদের ৯২৮ আসন। 

প্রায় দুই লাখের বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে ৬১ হাজার ৬৩৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে। মোট ভোটার পাঁচ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন। 

ইতিমধ্যেই বুথে বুথে পৌঁছতে শুরু করেছে ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের পাশাপাশি থাকছে রাজ্য পুলিশের সদস্য, কুইক রেসপন্স টিম। 

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর গ্রামসভা নির্বাচনে এই প্রথম কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে। বিজেপি ছাড়াও লড়তে হবে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট প্রার্থীদের বিরুদ্ধে। এরই পাশাপাশি বেশ কিছু আসনে টাফ ফাইট দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। 

আগামী বছর ২০২৪ সালে দেশটিতে লোকসভা নির্বাচন, তার আগে এই নির্বাচন প্রতিটা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

যদিও এই নির্বাচনে এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু সহিংসতা। শেষবার ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা দেখেছিল রাজ্যবাসী। ভোট সহিংসতায় মৃত্যু হয়েছিল ২৩ জনের। 

আর এবার ভোট শুরু হওয়ার আগে শনিবার পর্যন্ত রাজ্যে নিহতের সংখ্যা ১৮ জন। আহতের সংখ্যার বহু। এমনকি ভোটের ঠিক একদিন আগে শুক্রবারও মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার জেলাসহ একাধিক জায়গায় ভোটকেন্দ্রিক সহিংসতার খবর পাওয়া গেছে। 

এদিন সকালেই মুর্শিদাবাদ জেলার রাণীনগরের রায়পুর গ্রামে অরবিন্দ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা সেই অভিযোগ অস্বীকার করেছে। স্বাভাবিকভাবেই ভোট গ্রহণের দিন বা ভোট গণনাকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে যে নতুন করে আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি ঘটবে না একথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এদিকে রাজ্য জুড়ে একের পর এক ভোট সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটি রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোট সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে ও সেগুলো বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে রাজভবনে (গভর্নর হাউজ) পিসরুম চালু করেছেন রাজ্যপাল। পাশাপাশি গত দুই সপ্তাহ ধরে সন্ত্রাস কবলিত এলাকা গুলো পরিদর্শন করছেন তিনি। কথা বলছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। শুক্রবারও সন্ত্রাসবলিত মুর্শিদাবাদের একাধিক জায়গা ঘুরে দেখেন রাজ্যপাল।  

আরও পড়ুন: ইমরান খানের নামে আরও ছয় মামলা

ভোটকে কেন্দ্র করে এই সহিংসতার পরিবেশ তৈরি হওয়ায় রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজভবনে সংবাদ সম্মেলন করে রাজ্যপাল প্রশ্ন তোলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের গণতন্ত্র যদি হত্যা হয়, তবে এর খুনি কে? রাজ্যের নির্বাচন কমিশনার কি হাত তুলে জানাবেন? আপনার জানা উচিত গণতন্ত্রের হত্যাকারী কে?’ 

এমন এক পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলো দাবি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসন যেন পদক্ষেপ নেয়।


একাত্তর/এসি

রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর