পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন প্রাণ গেলো ১৩ জনের

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৮:৫৬ পিএম

পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চায়েত নির্বাচন। শনিবার ভোটের দিন সহিংসতার পরিসংখ্যান কার্যত আগের সব নির্বাচনকে ছাপিয়ে গেছে। এদিন প্রাণ হারিয়েছেন ১৩ জন। এবারের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট সহিংসতায় মৃত্যু হয়েছিল ২৩ জনের।

নিহতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থকসহ পঞ্চায়েত প্রার্থী, এমনকি ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটারও রয়েছেন। 

এদিন সকাল সাতটায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল পাঁচটায়। এ সময়ের মধ্যে থেকে একের পর এক আসতে থাকে সহিংসতা ও মৃত্যুর খবর। এর পাশাপাশি বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ভোটারকে ভয় দেখানো, নির্দল প্রার্থী ও তার সঙ্গীদের লক্ষ্য করে বন্দুক উঁচিয়ে ধাওয়া করা, ব্যালট বক্স ছিনতাই, ব্যালট বক্সে আগুন, রাস্তা অবরোধসহ একাধিক ঘটনা। 

সবচেয়ে বেশি সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কোচবিহার ও পূর্ব বর্ধমান জেলায় দুই জন করে এবং মালদা, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর জেলায় একজন করে মৃত্যু হয়। 

সূত্র জানায়, কিছু জায়গায় সহিংসতার মাত্রা এমন জায়গায় পৌঁছায়, যে এক প্রিজাইডিং অফিসারকে কেঁদে ফেলতে দেখা যায়।

এদিকে রাজ্য জুড়ে সহিংসতার ঘটনার প্রতিবাদে দুপুরে কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করে বিজেপি। এসময় কমিশনের অফিসে ঢুকে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী, সমর্থকরা।

অন্যদিকে সহিংসতার ঘটনার প্রতিবাদে ‘কালীঘাট চলো’ (মুখ্যমন্ত্রী বাসভবন) ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। 

এদিন নন্দীগ্রামের একটি বুথে পঞ্চায়েত ভোট দেওয়ার পর সংবাদ সম্মেলন থেকে শুভেন্দু বলেন, এখন দুটি পথ খোলা রয়েছে। কালীঘাট চলো, সেখানকার ইটগুলো খুলে ফেলি। হয়তো দশ-বারোটা মানুষ মরবে, তাতেও আমি রাজি আছি। কিন্তু রাজ্যের বাকি ১০ কোটি লোক বেঁচে যাবে। আর দ্বিতীয়ত, অবিলম্বে রাজ্যে ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারি করা।

তিনি বলেন, আমি মমতার হাত থেকে বাংলাকে পরিত্রাণ দেওয়ার জন্যই মন্ত্রীত্ব ছেড়ে এখানে এসেছি। পতাকা ধরেই হোক কিংবা পতাকা ছেড়ে হোক গণতন্ত্র বাঁচাতে আমাকে যা করতে হয় করবো।  

অপরদিকে একই অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, নির্বাচন কমিশনারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

এদিকে রাজ্য জুড়ে একের পর এক ভোট সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের দিন উত্তর ২৪ পরগনা, নদীয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তিনি। এসময় সাধারণ মানুষের অভিযোগ শুনে বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দেন আনন্দ। 

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সংবাদ সম্মেলন করে বলেছেন, ফিল্ড থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত বারো থেকে তেরশ’ অভিযোগ এসেছে। তার মধ্যে ৬০০ অভিযোগের সমাধান করতে পেরেছি। তাতে দেখা যাচ্ছে তিন-চারটি জেলা থেকে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষের দাবি, ভোট শান্তিতেই হয়েছে। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, উৎসবের মেজাজে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস হামলা চালাচ্ছে। এখনও পর্যন্ত যে ২৭ জনের মৃত্যুর খবর বলা হচ্ছে, তার মধ্যে ১৭ জনই তৃণমূলের।

উল্লেখ্য, এদিন গোটা রাজ্যে এক দফাতেই এই পঞ্চায়েত ভোট নেওয়া হয়। রাজ্যটির ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয় ভোট (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি) এবং বাকি জেলাগুলিতে ত্রিস্তরীয় (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট নেওয়া হয়।  

এই নির্বাচনে গোটা রাজ্যে ভোট নেওয়া হয় মোট ৭৩ হাজার ৮৮৭ আসনে। এর মধ্যে রয়েছে তিন হাজার ৩১৭ টি গ্রাম সভার ৬৩ হাজার ২২৯ আসন, ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসন এবং ২২ জেলা পরিষদের ৯২৮ আসন। 

প্রায় দুই লাখের বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় এই ভোটে। ভোট গ্রহণের জন্য ৬১ হাজার ৬৩৬টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়। মোট ভোটারের সংখ্যা ছিল পাঁচ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৩৪ জন। 

এই নির্বাচনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেসের জোট প্রার্থীরা। কিছু আসনে কড়া চ্যালেঞ্জ দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রার্থীরাও। ভোট গণনা হবে আগামী ১১ জুলাই। 


একাত্তর/এসি

রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর