পাকিস্তানে আগুনে পুড়ে শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:২৬ পিএম

পাকিস্তানের লাহোরে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় ওই পরিবারের একজন মাত্র সদস্য প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন।

পাকিস্তানভিত্তিক জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লাহোরের ভাটি গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, অন্য দুইজন নারী এবং ছয় শিশু রয়েছে। এরমধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র সাত মাস। 

নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত করা গেছে তারা হলেন- আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল ও ফাতিমা। বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

এদিকে এ ঘটনায় ওই পরিবারের একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন। 

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ধোঁয়া বের হওয়ার মতো বায়ুচলাচলের পথ ছিল না বাড়িটিতে, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। 

image


নিহত আদিলের বাবা জিও নিউজকে বলেন, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল।

তিনি আরও বলেন, "আমরা যখন এখানে পৌঁছলাম তখন আরও কিছুই অবশিষ্ট ছিল না।"

পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

এদিকে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি, লাহোরের কমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন।

তিনি বিষয়টির ব্যাপক তদন্তের নির্দেশ দেন এবং নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


একাত্তর/আরবিএস

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর