ব্যর্থ বিদ্রোহের পরও ওয়াগনারকে সুযোগ দিয়েছিলেন পুতিন

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পরও তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনার গ্রুপের সদস্যদের জন্য কিছুই পরিবর্তন হতো না বলেও মন্তব্য করেন তিনি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কমার্স্যান্ট বিজনেস ডেইলিকে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট। খবর মস্কো টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যর্থ বিদ্রোহের মাত্র পাঁচ দিন পর, ২৯ জুন ৩৫ জন ওয়াগনার কর্মকর্তা এবং গ্রুপটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের সাথে ক্রেমলিনে বৈঠক করেছিলেন পুতিন। 

পুতিন বলেন, তারা সবাই এক জায়গায় জড়ো হতে পারত এবং পরিষেবা চালিয়ে যেতে পারত।  

ওয়াগনার কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের নাম উল্লেখ না করে তিনি বলেন, বিদ্রোহের পরও সেই একই ব্যক্তি তাদের (ওয়াগনার গ্রুপের) নেতৃত্বে থাকতেন, যিনি তাদের আসল কমান্ডার ছিলেন। 

"সেডোয়" নামে পরিচিত আন্দ্রেই ত্রোশেভ একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং আফগানিস্তান ও চেচনিয়া যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার। 

সে সময় ওয়াগনার গ্রুপকে প্রতিবেশি দেশ বেলারুশে নির্বাসনে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কিনা তা স্পষ্ট করেননি পুতিন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যিনি পুতিন এবং প্রিগোজিনের মধ্যকার আলোচনার মধ্যস্থতা করেছিলেন, এই সপ্তাহের শুরুতে দাবি করেন যে, বেলারুশের সামরিক বাহিনীকে "প্রশিক্ষণ" দেওয়ার জন্য তার দেশে ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করা হবে।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

পুতিন আরও বলেন, ব্যর্থ বিদ্রোহের পর আমি যখন ওয়াগনারকে কাজ চালিয়ে যেতে বললাম, তখন অনেকেই একমত হয়েছিল। কিন্তু প্রিগোজিন রাজি হননি। তিনি বলেছিলেন, "না, ছেলেরা এই সিদ্ধান্তের সাথে একমত নয়।"

ওয়াগনার গ্রুপের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুতিন বলেন, বেসরকারি সামরিক সংস্থাগুলোর বিষয়ে কোনো আইন নেই। এর কোনো অস্তিত্ব নেই। এ বিষয়ে আলোচনার পর সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। 

ওয়াগনারের মতো বেসরকারি সামরিক বাহিনী রাশিয়ার আইনে অবৈধ।

 

একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর