ইতিহাসের সবচেয়ে বড় চিকিৎসক ধর্মঘটের মুখে যুক্তরাজ্য

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৬:৩৪ পিএম

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়ছে। ৩৫ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে দেশটির জুনিয়র চিকিৎসকরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

এই ধর্মঘট চলবে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত টানা পাঁচদিন। এতে স্বাস্থ্য সেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বেতন সংক্রান্ত ভালো প্রস্তাব দিলে তারা এই ধর্মঘটের পথে যেতেন না বলে মনে করা হচ্ছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বার্কলে বলেছেন, ইউনিয়নের এই দাবি অযৌক্তিক।

২০ জুলাই থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন ইংল্যান্ডের হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও। ২৫ জুলাই থেকে একই পথে হাঁটবেন রেডিওগ্রাফাররা।

ফলে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস।

এর আগে চলতি জানুয়ারিতে নার্সরা ধর্মঘট করেন। অ্যাম্বুলেন্স কর্মী, শিক্ষক, বাসচালক, ডাক কর্মীরা ফেব্রুয়ারিতে ধর্মঘট করেছেন। মূল্যস্ফীতির কারণে বেতন বাড়ানোর দাবি সবার।


একাত্তর/আরবি 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর