সুইডেনে আবারও ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দিলো পুলিশ

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম

স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে ধর্মগ্রন্থ পোড়ানোসহ একটি বিক্ষোভের অনুমতি দিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে সুইডেনের পুলিশ।

শনিবার এ বিতর্কিত বিক্ষোভটি হওয়ার কথা। এ ঘটনায় ইতোমধ্যে ইসরায়েল এবং ইহুদি সংগঠনগুলোর তীব্র নিন্দা জানিয়েছে।

কয়েক সপ্তাহ আগেই স্টকহোমের প্রধান মসজিদের বাইরে এক ব্যক্তি কোরআনের অনুলিপিতে আগুন দেয়। ওই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

পুলিশের কাছে করা আবেদন অনুসারে, শনিবার বিক্ষোভে তাওরাত এবং বাইবেল পোড়ানো হবে। কোরআন পোড়ানো প্রতিবাদের প্রতিক্রিয়া এটি। পাশাপাশি বাক-স্বাধীনতাকে সমর্থন করে এই প্রস্তাব।

স্টকহোম পুলিশ জানায়, সুইডিশ আইনের সাথে সামঞ্জস্য রেখে তারা জনগণকে এ জনসমাবেশ করার অনুমতি দিয়েছে, তাদের পরিচালিত কার্যকলাপের জন্য নয়।

স্টকহোম পুলিশের প্রেস কর্মকর্তা ক্যারিনা স্কেগারলিন্ড বলেন, পুলিশ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দেয় না। পুলিশ কেবল জনসমাবেশ এবং মতামত প্রকাশের অনুমতি দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগসহ ইসরায়েলের বেশ কয়েকজন প্রতিনিধি এবং ইহুদি সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের নিন্দা করেছেন।

হারজগ এক বিবৃতিতে বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে সুইডেনে ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতির নিন্দা জানান। বিশ্বজুড়ে মুসলমানদের কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছিলেন তিনি। তিনি এখন চিন্তিত যে একই পরিণতি ইহুদি জনগণের ধর্মগ্রন্থর জন্য অপেক্ষা করছে।

ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াকভ হ্যাগোয়েল বলেন, এ অনুমতি প্রদান করা মত প্রকাশের স্বাধীনতা নয় বরং ইহুদি বিদ্বেষ।

আরও পড়ুন: সৌদিতে ফার্নিচার কারখানায় আগুনে নিহত সাত বাংলাদেশি

গত জুনেই সুইডিশ পুলিশ স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়ে কুরআন পুড়িয়ে বিক্ষোভের অনুমতি দেওয়ায় মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছিল সুইডেন। ওই ঘটনায় তাদের ন্যাটোতে যোগদানও বাধাগ্রস্ত করে তুরস্ক।


একাত্তর/জো

উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা...
লিঙ্গ সমতার জন্য সুইডেনের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। আর সেই দেশেই অল্পবয়সী নারীরা কেন কাজ ছেড়ে দিয়ে সংসারে মনযোগী হচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে কাজ ছেড়ে সরকার করার প্রচারণা। আর,...
মাঙ্কিপক্সকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পরই ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হলো নতুন ধরনের অতি সংক্রামক এ রোগ। 
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় জলবায়ু ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সুইডিশ পুলিশ। শনিবার সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইউরোভিশন ফাইনালের ভেন্যুর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর