হাসপাতালে ভর্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:১৯ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু (৭৩) অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে। খবর: আলজাজিরা।

সূত্র জানায়, তীব্র তাপদাহে পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মাথা ঘোরাচ্ছিল। ফলে তাকে সেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে কিছু আগে সেবা মেডিক্যাল সেন্টারে আনা হয়েছে। তিনি এখন ভালো আছেন। তবে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।

তেল আবিবের কাছে অবস্থিত এটি ইসরায়েলের সবচেয়ে বড় হাসপাতাল।

দ্বিতীয় এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার গ্যালিল সাগরে অবকাশযাপনে গিয়েছিলেন। সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে থাকার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষায় তার শরীরে পানিশূন্যতা ধরা পড়েছে। হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

ওই ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি ভালো বোধ করছি।’ 

তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন। বেশি পানি পান করতে বলেন। নতুন সপ্তাহ সবার ভালো কাটুক বলে প্রত্যাশা করেন।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহুর অসুস্থতার কারণে রোববারের মন্ত্রীসভার বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নারীসহ নিহত চার

নেতানিয়াহুর আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে তার কার্যালয় থেকে বলা হয়েছে।


একাত্তর/জো

আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর