ক্রিমিয়া সেতু আংশিক চালুর ঘোষণা রাশিয়ার

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করা ক্রিমিয়ার কার্চ সেতু আংশিক চালু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

সোমবারের হামলার পর সেতুটি দিয়ে মঙ্গলবার প্রাইভেটকার চলাচল করছে বলে জানায় রুশ সরকার। খবর: বিবিসি।

সেতুতে যানবাহন চলাচলের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এক রুশ কর্মকর্তা বলেছেন, কার্চ প্রণালী পার হতে যান চলাচলে জন্য সেতুর একটি লেন ব্যবহার করা হচ্ছে।

সোমবার ভোরে কার্চ সেতুতে দুই হামলায় এক দম্পতি নিহত ও তাদের মেয়ে আহত হয়েছে।

রাশিয়া দাবি করেছে, সমুদ্র থেকে ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেনে মোতায়েন রুশ সেনাদের জন্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই সংযোগ সেতুতে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছে এর জবাব দেওয়া হবে। পুতিনের নিন্দার পর সোমবার মধ্যরাতে ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশবাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি ছিল প্রতিশোধমূলক হামলা। ইউক্রেনীয় কার্চ সেতুতে হামলার পরিকল্পনা যে স্থানে করেছিল সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

কার্চ সেতু দিয়ে যানবাহন চলাচলের ভিডিও প্রকাশ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। তিনি দাবি করেছেন, মধ্যরাতে সেতু দিয়ে প্রাইভেটকার চলাচল করেছে। দ্বিমুখী যান চলাচল সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে।

আরও পড়ুন: পেন্টাগনের লাখো ইমেইল রুশ বন্ধু মালির কাছে!

কার্চ প্রণালীতে নির্মিত এই ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে একমাত্র সরাসরি পরিবহন সংযোগ। ২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এই সেতু দিয়ে পরিবহন বন্ধ হলে রাশিয়ার জন্য রসদ সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হবে। চলমান পাল্টা আক্রমণের শুরুতে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এই সেতু।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর