পেন্টাগনের লাখো ইমেইল রুশ বন্ধু মালির কাছে!

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম

টাইপিংয়ের ছোট একটি ভুলের জেরে মার্কিন বাহিনীর ‘অতি সংবেদনশীল’ লাখ লাখ  ইমেইল যথাযথ প্রাপকের পরিবর্তে মালির একটি ডোমেইনে চলে গেছে।

শুধু একবার নয়, প্রায় দশক ধরে ঘটে চলছে এই ভুল। ভুল করে পাঠানো এসব ই-মেইলে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণের নথি, ট্যাক্স রিটার্ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও কূটনৈতিক নথি ছিল।

পশ্চিম আফ্রিকার দেশ মালি বিশ্ব রাজনীতিতে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘.এমআইএল’ ডোমেইন ব্যবহার করে। কিন্তু ইমেইল পাঠানো হয়েছে ‘.এমএল’ ডোমেইনে। অর্থাৎ, ডোমেইনের ঠিকানা টাইপ করতে গিয়ে একটি ‘আই’ লেখা হয়নি। এদিকে, ‘.এমএল’ ডোমেইন ব্যবহার করা হয় মালি থেকে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্য, সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ট্রাভেল এজেন্ট, গোয়েন্দা সংস্থার সদস্য, ব্যক্তিগত ঠিকাদার ও অন্যরা এসব ইমেইল পাঠিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে পাঠানো একটি ইমেইলে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাককোনভিলের ইন্দোনেশিয়া সফরের বিস্তারিত সূচি ছিল।

এই ভুল প্রথম নজরে আনেন নেদারল্যান্ডসের ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জুরবিয়ের। তিনি মালির জন্য ডোমেইন ব্যবস্থাপনার কাজে যুক্ত। সংবাদমাধ্যমকে জোহানেস বলেন, এসব ঘটনা কয়েক দশক ধরে চলেছে। বারবার সতর্ক করা সত্ত্বেও বন্ধ হয়নি।

গত জানুয়ারি থেকে ভুল করে পাঠানো এসব ইমেইল সংগ্রহ করতে শুরু করেন জোহানেস। তিনি জানান, এখন পর্যন্ত তিনি এক লাখ ১৭ হাজার ইমেইল সংগ্রহ করেছেন।

এমনকি গত বুধবার এক দিনে তিনি প্রায় এক হাজার ইমেইল সংগ্রহ করেছেন। বিষয়টি তিনি মালি সরকার ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ঘটনা খতিয়ে দেখছে। পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গোরম্যান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা সম্পর্কে জেনেছে। জাতীয় নিরাপত্তার প্রতি সম্ভাব্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

লেফটেন্যান্ট কমান্ডার টিম আরও জানান, মালির ডোমেইনে ভুল করে পাঠানো ইমেইল ইতিমধ্যে ব্লক করা হয়েছে। সেই সঙ্গে প্রেরকদের সতর্ক করে বলা হয়েছে, ইমেইল পাঠানোর আগে তাদের অবশ্যই প্রাপকের ঠিকানা গুরুত্ব দিয়ে যাচাই করে দেখতে হবে।


একাত্তর/জো

হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব খর্ব করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বিশাল এক নৌ-অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতা ও বিভাজনের মূল কারণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার ওমানের রাজধানী মাস্কাটে সুলতান হাইথাম বিন তারিক আল...
পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশি আর মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক ভয়াবহ মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনৈতিক টেবিলে নতি স্বীকার না করার অনড় জেদ, সব মিলিয়ে ইরান-আমেরিকা...
আমেরিকা ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধের রেশ এবার আছড়ে পড়ল সাইবার জগতেও। খোদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর কাস প্যাটেলের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর