ব্রিটেনে কোর্স শেষের আগে শিক্ষার্থীরা পাবেন না ওয়ার্ক পারমিট

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম

ব্রিটেনে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা এখন থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবে না এমন ঘোষণা দিয়েছে ব্রিটেনের হোম অফিস। নতুন এই নিয়ম কার্যকর হওয়ায় বিদেশী শিক্ষার্থীরা এখন থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ না করে ওয়ার্ক পারমিটে ভিসা পরিবর্তন করতে পারবে না।

‘ব্রিটেনের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের আয়ের সিংহ ভাগই আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে’ এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের প্রথম সারির দৈনিক দ্য গার্ডিয়ান।

রয়্যাল কলেজ অব আর্টসের ৫৩.৮ শতাংশ, ইউনিভার্সিটি অব দ্য আর্ট ৫৩.৭ শতাংশ, লন্ডন বিজনেস স্কুলের ৪৪.৬ শতাংশ, কিংস কলেজের ৩২. ২ শতাংশ, ইউনিভার্সিটি অব লন্ডনের ৩১ শতাংশই বিদেশী শিক্ষার্থী।

তবে বিদেশী শিক্ষার্থীদের বড়ো একটি অংশ বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ না করেই ভিসা পরিবর্তন করায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদেশী শিক্ষার্থীদের এই প্রবণতা ঠেকাতেই নতুন নিয়ম করলো ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ।

ব্যারিস্টার ও মানবাধিকার আইনজীবী মনোয়ার হোসেন বলেন, স্টুডেন্টরা যদি না পড়ে, অল্প কিছুদিন পড়েই বলে আমরা স্কিল ওয়ার্কার- তা ইউনিভার্সিটিগুলোর জন্য সমস্যা হয়।

আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে ও অভিবাসীর সংখ্যা কমিয়ে আনতেই এই এধরণের কঠোর নীতি অবলম্বন করছে কনসারভেটিভ সরকার।

ব্যারিস্টার মনোয়ার হোসেন আরও জানান, শিক্ষার্থীরা শুধু যেই কোর্সের জন্য আসেন- তা শেষ হলেই কাজের অনুমতি পাবেন।

কালাম সলিসিটর’সের প্রিন্সিপাল সলিসিটর কালাম চৌধুরী বলেন, অনেকেই চাকরিতে যুক্ত হয়ে ইউনিভার্সিটিতে না গেলে ইউনিভার্সিটির ক্ষতি হয়।

আরও পড়ুন: ২০ গ্রামে ছাগল পালন নিষিদ্ধ, বিপাকে হতদরিদ্ররা

এদিকে অভিবাসন আইন পরিবর্তনের পাশাপাশি ইমিগ্রেশন হেলথ চার্জ বাড়ছে ৬৬ শতাংশ। স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য আগে একজন আবেদনকারীকে যেখানে প্রতি বছর ৬২৪ পাউন্ড গুনতে হতো, ১৩ জুলাই থেকে তাকেই হেলথ সার্চ চার্জ দিতে হচ্ছে ১ হাজার ৩৫ পাউন্ড।


একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর