ইতালির দক্ষিণে সিসিলি উপকূলে রেকর্ড পাঁচ দশমিক তিন টন কোকেন জব্দ করেছে কর্তৃপক্ষ। এটি দেশটির ইতিহাসে জব্দ করা কোকেনের সবচেয়ে বড় চালান।
চালানটির আনুমানিক মূল্য সাড়ে ৮০০ মিলিয়ন ইউরো। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গার্ডিয়া ডি ফিনাঞ্জা এক বিবৃতিতে জানিয়েছে।
দক্ষিণ আমেরিকা থেকে রওনা হওয়া একটি জাহাজকে ট্র্যাক করছিল পুলিশ। বুধবার ভোরে একটি নজরদারি বিমান জাহাজ থেকে সিসিলি প্রণালিতে অপেক্ষারত ট্রলারে কতগুলো প্যাকেট ফেলে দেয়ার দৃশ্য দেখলে সেখানে অভিযান চালান হয়।
তারা ট্রলারটি থামিয়ে জাহাজের কিছু প্যানেলিংয়ের পিছনে একটি লুকানো বগিতে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করে।
গ্রেপ্তারদের মধ্যে দুই তিউনিসিয়ান, একজন ইতালিয়ান, একজন আলবেনিয়ান এবং একজন ফরাসি নাগরিক রয়েছে।
সিসিলিয়ান আঞ্চলিক প্রেসিডেন্ট রেনাতো শিফানি এই অভিযানকে মাদক চোরাচালানের বিরুদ্ধে একটি আঘাত বলে প্রশংসা করেছেন।
তিনি একটি বিবৃতিতে বলেছেন, মাদক আমাদের সমাজের একটি অভিশাপ যা অসাধু ব্যক্তিদের দ্বারা চালিত হয়। তারা আশাকে চূর্ণ করে এবং অনেক পরিবারকে ধ্বংস করে মৃত্যুর বীজ বপন করে।
আরও পড়ুন: গোপন নথি মামলায় ট্রাম্পের বিচার শুরু ২০ মে
গত এপ্রিলে ইতালীয় পুলিশ পূর্ব সিসিলির সাগরে ভাসমান প্রায় দুই টন কোকেন খুঁজে পায়, যা সংগ্রহের জন্য একটি পণ্যবাহী জাহাজে ফেলে রাখা হয়েছিল বলে তাদের বিশ্বাস।
একাত্তর/এসজে
