শান্তিরক্ষা মিশনে সংস্কার চাইলেন গুতেরেস

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তৃত’ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার শান্তি রক্ষা মিশনের সফলতার ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলো তুলে ধরে এ আহ্বান জানান তিনি। খবর: ডেইলি অবজারভার।

আগামী বছরে জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’ নামে বড় একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলন সামনে রেখে একাধিক প্রস্তাব সামনে এনেছেন আন্তোনিও গুতেরেস।

শান্তি রক্ষা মিশন বিশ্বে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করছে এবং যুদ্ধবিরতি ধরে রাখতে সহায়তা করছে উল্লেখ করে গুতেরেস বলেন, অভ্যন্তরীণ, ভূরাজনৈতিক ও বহুদেশীয় নানা বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে চলা অমীমাংসিত সংঘাত এবং দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সম্পদের অসামঞ্জস্যতা মিশনের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে: ডব্লিউএইচও

এমন পরিস্থিতি মোকাবিলায় গুতেরেসের আহ্বান, ভবিষ্যতে শান্তি রক্ষা মিশনের কাঠামো এমনভাবে নির্ধারণ করতে হবে, যেন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং মিশনের কার্যক্রমে দ্রুত পরিবর্তন আনা যায়।


একাত্তর/জো

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর