সাংবাদিক হত্যায় রাশিয়ার ফৌজদারি তদন্ত শুরু

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:১৯ পিএম


ইউক্রেনে রাশিয়ান এক যুদ্ধ সাংবাদিক হত্যায় ফৌজদারি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত সংস্থা। 

প্রথম থেকেই রাশিয়া এই হত্যাকাণ্ডে ইউক্রেনের ক্লাস্টার বোমা ব্যাবহারকে দায়ী করে আসছে। 


সোমবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকার কাছে ইউক্রেনিয়ান সশস্ত্র সেনারা রাশিয়ান সাংবাদিকদের লক্ষ করে গুলি চালায়। 

হত্যার সময় কোন ধরনের অস্ত্র বা গোলাবারুদ ব্যবহার করেছে এই ব্যাপারে তদন্ত কমিটি কিছু উল্লেখ করেনি। তবে বলেছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ নিহত হয়েছেন।

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের দিন রোস্তিস্লাভের সহকর্মী ও সাংবাদিক কন্সতান্তিন মিখালচেভস্কি এবং ইজভেস্টিয়া পত্রিকার দুই কর্মচারী রোমান পোলশাকভ এবং দিমিত্রি শিকভ আহত হয়েছেন।

তদন্ত সংস্থা জানায়, ‘তদন্তের অংশ হিসাবে, তদন্তকারীরা মিডিয়া প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে প্রমাণ জড়ো করবেন ‘।

আরও পড়ুন: সুদানে বেসামরিক উড়ান বিধ্বস্তে নিহত ৯

কমিটির সভাপতি ঝুরাভলেভকে পদকের জন্য মনোনীত করছেন বলে জানিয়েছেন তারা । তারা বলেন,  'সেই সাংবাদিকদের মধ্যে ঝুরাভলেভ একজন যারা সর্বদা সত্য জানিয়েছেন,'।


একাত্তর/পিএজে

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর