এবার প্রেমের টানে ভারতীয় নারী পাকিস্তানে

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:২৩ পিএম

কিছু দিন আগে প্রেমের টানে ভারতে চলে এসে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানি নারী সিমা হায়দার। তাকে নিয়ে দেশটিতেই শুরু হয় হৈ চৈ। পাক সেনাযোগের কারণে তাকে জেরা করেছে ভারতীয় গোয়েন্দারা। এর রেশ না কাটতেই, ভারতের এক বিবাহিত নারী প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে চলে গেছেন। এনিয়ে এখন সরব নেট দুনিয়া। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফেসবুক বন্ধুর প্রতি প্রেমের টানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় গিয়েছেন এক ভারতীয় বিবাহিত নারী। ৩৪ বছরের এই নারীর নাম অঞ্জু। তিনি এক মাস ধরে পাকিস্তানে আছেন। অঞ্জুর জন্ম উত্তর প্রদেশের কাইলর গ্রামে, স্বামীর সঙ্গে রাজস্থানের আলওয়ারে থাকতেন তিনি। 

কয়েক মাস আগে সামাজিক মাধ্যম ফেসবুকে খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা নাসরুল্লাহর (২৯) সঙ্গে অঞ্জুর বন্ধুত্ব হয়। তিনি এখন তার সঙ্গে সেখানেই আছেন। অঞ্জু পুলিশকে বলেছেন, তিনি নাসরুল্লাহকে বিয়ে করতে আসেননি। পাকিস্তানে প্রবেশের পর তারা দু’জনই পুলিশ হেফাজতে ছিলেন। পরে ভিসাসহ নথিপত্র যাচাই করে তাদের ছেড়ে দেয় পুলিশ।

অঞ্জু আরও জানান, তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। পুলিশকে তিনি সেই কথা বোঝাতে পেরেছেন। সব নথি ঠিক থাকায় তাকে পাকিস্তানে ভ্রমণের অনুমতি দেয়া হয়। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো ঘটনা যাতে না ঘটে, সে জন্য তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়। 

এদিকে, এই খবর প্রকাশ্যে আসার পর, রাজস্থান পুলিশের একটি দল অঞ্জুর বাড়িতে খোঁজ নিতে যায়। অঞ্জুর স্বামী অরবিন্দ জানান, গেলো বৃহস্পতিবার অঞ্জু জয়পুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তার পরিবার জানতে পারেন তিনি আসলে পাকিস্তানে আছেন।

তিনি পুলিশকে বলেন, বন্ধুর সাথে দেখা করবে বলে অঞ্জু বাসা থেকে বের হন। কয়দিন আগে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার যোগাযোগ হলে জানতে পারি, সে লাহোরে আছে। অঞ্জু ও অরবিন্দ ২০০৭ সাল থেকে বিবাহিত, তারা একসঙ্গেই থাকতেন। দুজনই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের ১৫ বছরের একটি মেয়ে ও ৬ বছরের ছেলে আছে।


একাত্তর/এআর

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশটির কারাক জেলায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টের কড়া সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ওই রিপোর্টটি একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। 
একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের নারী। জন্ম নেয়া ছয় শিশু ও মা ভালো আছেন জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এসএসবি। বুধবার ভারত-নেপাল সীমান্তের কাছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর