একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি নারী

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম

একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের নারী। জন্ম নেয়া ছয় শিশু ও মা ভালো আছেন জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই খবরটি দিয়েছে। গত শুক্রবার রাওয়ালপিন্ডির সদর হাসপাতালে ওই ছয় সন্তানের জন্ম হয়।

জন্ম নেয়া সন্তানদের মধ্যে চার জন ছেলে এবং দুই জন মেয়ে শিশু। দেশটির রাওয়ালপিন্ডি জেলা সদর হাসপাতালে ওই শিশুরা জন্ম নেয়। একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেয়া নারীর নাম জিনাত ওয়াহেদ। তিনি হাজরা কলোনির বাসিন্দা মোহাম্মদ ওয়াহেদের স্ত্রী।

রাওয়ালপিন্ডির সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রসব বেদনা ওঠার পর স্ত্রী জিনাত ওয়াহেদকে নিয়ে গেলো বৃহস্পতিবার রাতে হাসপাতালে নিয়ে আসেন স্বামী মোহাম্মদ ওয়াহেদ। পরদিন শুক্রবার এক ঘণ্টার মধ্যে একের পর এক ছয় সন্তান প্রসব করেন তিনি।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ফারজানা বলেন, বাচ্চাদের মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে এবং প্রতিটি শিশুর ওজন হয়েছে দুই পাউন্ডের কম। এটিই ছিলো ২৭ বছর বয়সী এই নারীর প্রথম প্রসব।

তিনি জানান, এটি স্বাভাবিক কোনো প্রসব ছিল না এবং প্রসবের ক্রমানুসারে শিশু কন্যাটি ছিলো তৃতীয়।

ডা. ফারজানা বলেন, সদ্য জন্ম নেয়া ছয় শিশু এবং তাদের মা ভালো আছেন; তবে ডাক্তাররা বাচ্চাদের ইনকিউবেটরে রেখেছেন।

তিনি জানান, বলেন, বাচ্চা প্রসবের পর জিনাতের জটিলতা দেখা দিয়েছিলো এবং আগামী কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, হাসপাতালের ডাক্তার ও প্যারা মেডিকেল স্টাফরা খুশি যে, মা ও শিশুদের জীবন রক্ষা করেছেন আল্লাহ।

ডা. ফরজানা যোগ করেন, সদ্যজাতদের ইনকিউবিটরে রাখা হয়েছে। একসঙ্গে এতো সন্তানের জন্ম দেয়ার ঘটনা খুবই বিরল। ৪৫ লক্ষের মধ্যে এক জনের হয় বলে মত চিকিৎসকের। সবচেয়ে বড় কথা ছয় সন্তানকে বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। তবে এই ছয় সন্তানের প্রাথমিক বিপদ কেটে বলে মনে করছেন তারা।

স্থানীয় সংবাদকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় প্রসূতি ওই মা এবং শিশুদের পরিবারের সদস্য বলেছেন, আল্লাহ তাদের পুত্র ও কন্যা সন্তান উপহার দিয়েছেন এবং এতে তারা খুশি। ছেলে ও কন্যা সন্তানদের পেয়ে আত্মহারা ওয়াহিদের অন্যান্য স্বজনরাও।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর