বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:৩৭ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সহিংসতার মধ্যেই মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে ২৬টি বিরোধী দলের জোট 'ইন্ডিয়া'।  

বুধবার সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সদস্য গৌরব গগৈ। পাশাপাশি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের শাসক দল ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) পক্ষ থেকে নম নাগেশ্বর রাও আলাদা আরেকটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। 

এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার ওম বিড়লা। সেটি গৃহীত হলে সংসদে এ নিয়ে আলোচনা শুরু হবে। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলেও মোদি সরকারের জন্য কোনো সঙ্কট তৈরি হবে না। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে অন্তত ৫০ সদস্যের স্বাক্ষর প্রয়োজন। ইন্ডিয়া জোটের সেই সংখ্যক সমর্থন থাকলেও প্রস্তাবটি পাস করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা বিরোধীদের নেই। 

জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) হচ্ছে ভারতের মধ্য-ডান এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর একটি জোট। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৫৪৩ সদস্যের লোকসভায় ক্ষমতাসীন এনডিএ'র রয়েছে ৩৩১টি আসন। অন্যদিকে বিরোধী দল 'ইন্ডিয়া' জোটের আসন ১৪৪টি। আর লোকসভায় বিআরএসের রয়েছে মাত্র ৯টি আসন।  

বিরোধী দলগুলো বলছে, মণিপুর নিয়ে সরকারের 'নীরবতা' ভাঙাতেই তারা সংসদে অনাস্থা প্রস্তাব এনেছেন। 

'ইন্ডিয়া'র অন্যতম শরিক দল শিবসেনা জানিয়েছে, মণিপুর নিয়ে বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী মোদি যাতে সংসদে আসেন, সেই কারণেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সম্পর্কে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির ওপর মানুষের আস্থা রয়েছে। বিরোধীরা আগেও অনাস্থা প্রস্তাব এনেছেন। কিন্তু মানুষ ওদের উচিত শিক্ষা দিয়েছে।

এর আগে ২০১৮ সালেও মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তেলুগু দেশম পার্টি। ৩২৫-১২৬ ভোটে তা খারিজ হয়েছিল। 

আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে নিষেধাজ্ঞা: ডিএমপি

প্রায় দুই মাস আগে মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছিল, সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একদল পুরুষ তাদের ঘিরে রেখেছে এবং মারধর করছে। পরে তাদের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।  

এই ভিডিও টুইটারে ছড়িয়ে পড়লে ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। আরও সহিংস হয়ে উঠে রাজ্যটি। নারীদের নিরাপত্তা ও সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে বিরোধী দলগুলো। এ ঘটনায় মূল সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর