নাইজার প্রেসিডেন্টকে মুক্তি দেয়ার আহবান যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:২২ পিএম

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নাইজারের নেতা মোহাম্মদ বাজোমের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন। নিয়ামেইতে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রেখেছে এবং তারা ক্ষমতা দখলের দাবি করছে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ব্লিঙ্কেন বলেছেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে কথা বলেছি এবং স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নাইজারের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাই।’ 

তিনি আরও বলেছেন, ‘আামরা বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টার নিন্দা জানাই। আমরা নাইজার সরকারের সঙ্গে, এই অঞ্চলে এবং সারা বিশ্বের অংশীদারদের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছি। পরিস্থিতির যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা তা অব্যাহত রাখবো।’

ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের অপ্রয়োজনীয় যে কোনো গতিবিধি সীমিত করার বিষয়ে সতর্ক করেছে। এর আগে, ব্লিঙ্কেন নাইজার সরকারকে উৎখাত করার দাবি করা সৈন্যদের সতর্ক করেছিলেন।

প্রেসিডেন্ট গার্ডের অসন্তুষ্ট সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং দাবি করেছে যে, তারা এই শাসনের অবসান ঘটিয়েছে।

উল্লেখ্য, আলোচনা ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ২০২১ সালের এপ্রিল থেকে ক্ষমতায় থাকা বাজোমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ড সদস্যরা আটক করে রেখেছে। তবে অনেক বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।


খবর: বাসস


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর