‘অনৈতিক’ আখ্যা দিয়ে বাদ্যযন্ত্র পোড়াল তালেবান

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম

সঙ্গীতকে "নৈতিক দুর্নীতির কারণ" তকমা দিয়ে আফগানিস্তানের পশ্চিম হেরাত প্রদেশে বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান সরকার। 

বিবিসির খবরে বলা হয়েছে, গত শনিবার কয়েক হাজার ডলার মূল্যের বাদ্যযন্ত্রে আগুন দেয়া হয়েছে।  

২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে জনসমক্ষে গান-বাজনা বন্ধসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

আফগানিস্তান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিকের প্রতিষ্ঠাতা ড. আহমেদ সারমাস্ত তালেবানদের কর্মকাণ্ডকে "সাংস্কৃতিক গণহত্যার" সাথে তুলনা করেছেন।

তিনি বলেন, আফগানিস্তানের জনগণকে শৈল্পিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে যে সাংস্কৃতিক গণহত্যা চলছে, হেরাতে বাদ্যযন্ত্র পোড়ানো তার একটি ছোট উদাহরণ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গিটার, হারমোনিয়াম, তবলাসহ অ্যামপ্লিফায়ার এবং স্পিকারে আগুন দেয়া হয়েছে। এসব বাদ্যযন্ত্রের অধিকাংশই জব্দ করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান থেকে। 

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

আফগানিস্তানে ৯০'এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা ক্ষমতায় থাকার সময় সামাজিক সমাবেশ, টিভি এবং রেডিও থেকে সব ধরনের সঙ্গীত নিষিদ্ধ করা করেছিল। 

সবশেষ গত সপ্তাহে, হেয়ার এবং বিউটি সেলুনকে অনৈসলামিক আখ্যা দিয়ে সেসব বন্ধ করার নির্দেশ দেয় তালেবান সরকার। 


একাত্তর/আরবিএস  
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর