স্থল ও আকাশসীমা খুলেছে নাইজার, পালাচ্ছেন বিদেশিরা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম

সামরিক অভ্যুত্থানের পর প্রতিবেশী পাঁচ দেশের সাথে স্থল ও আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে নাইজার।

সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে দেশটি তার সীমান্ত বন্ধ করে দেয়। এই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজুম ক্ষমতাচ্যুত হন।

মঙ্গলবার একজন অভ্যুত্থানকারী জাতীয় টেলিভিশনে সীমান্ত পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেন, আলজেরিয়া, বুরকিনা ফাসো, লিবিয়া, মালি ও শাদের সাথে আজ থেকে সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে।

ফরাসী যাত্রী নিয়ে প্যারিসের একটি ফ্লাইট উড্ডয়নের কয়েকঘণ্টা পর এবং সাংবিধানিক আদেশ পুনরুদ্ধারে পশ্চিম আফ্রিকান দেশগুলোর একটি জোটের সময়সীমা বেঁধে দেয়ার পাঁচদিন আগে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে, দেশটি থেকে ইউরোপীয় নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। ২৬২ জন ফরাসি নাগরিকদের নিয়ে প্রথম ফ্লাইটটি প্যারিসে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাইজারে গত সপ্তাহের অভ্যুত্থানের পর, ফরাসি দূতাবাসে হামলা এবং আকাশসীমা বন্ধ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে, ফ্রান্স জানিয়েছে, জঙ্গিদের মোকাবেলার অংশ হিসাবে সেখানে অবস্থান করা প্রায় এক হাজার ফরাসি সৈন্যকে প্রত্যাবাসনের কোনো পরিকল্পনা নেই তাদের। ২০২২ সালে নাইজারে এক হাজার ২০০ ফরাসি নাগরিক অবস্থান করছিলেন। 

আরও পড়ুন: তুরস্কে সুইডেন দূতাবাসে সশস্ত্র হামলা

নাইজার থেকে নাগরিকদেরকে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইতালিও। বুধবার ৮৭ জনকে রোমে পৌঁছে দেওয়া হয়। 

এদিকে বুরকিনা ফাসো ও মালির সামরিক সরকার বলছে, নাইজারে বাইরের কোনও সামরিক হস্তক্ষেপ হলে তা হবে যুদ্ধের শামিল।


একাত্তর/এসজে

আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। বিশেষ তরে ক্রেমলিনে গড়ে তোলা হয়েছে নিখুত নিরাপত্তা ব্যবস্থা। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের...
ষষ্ঠ দিন, হামলা, পাল্টা হামলা, উত্তাল, ইরান-ইসরাইল, প্রতিপক্ষের আকাশসীমা নিয়ন্ত্রণ, আকাশসীমা নিয়ন্ত্রণ,
রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও ধরাশায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর