স্লোভেনিয়ায় রেকর্ড বন্যায় ছয়জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম

স্লোভেনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। বন্যায় বহু বাড়িঘর ভেসে গেছে এবং গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে কর্তৃপক্ষ ও গণমাধ্যম সোমবার জানিয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে আল্পাইন দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা কয়েকদিন ধরে বিধ্বস্ত হয়েছে, ভবন ও সেতু ধ্বংস হয়েছে যার ফলে আনুমানিক ৫০০ মিলিয়ন ইউরোর ক্ষয়ক্ষতি হয়েছে।

অস্ট্রিয়ার সীমান্তের কাছে প্রেভালজে গ্রামে ড্রেগো হুডোফিস্ক বলেছেন, "বস্তুগত ক্ষতি এতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা সময়মতো আমাদের জীবন বাঁচিয়েছি। 

উত্তর-পশ্চিম ও মধ্য স্লোভেনিয়ার আশেপাশের বাড়িঘর থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনী, দমকলকর্মী এবং উদ্ধারকারীরা অন্যদের মুক্ত করার চেষ্টা করছেন এবং রাস্তা পরিষ্কার করছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসটিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার থেকে বন্যায় ছয়জন মারা গেছে, যার মধ্যে দুজন ডাচ ব্যক্তি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্লোভেনিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, সোমবার বন্যা কমতে শুরু করেছে, তবে কিছু এলাকা এখনও বিচ্ছিন্ন রয়েছে। মুরা নদীর বাঁধের কিছু অংশ ধসে যাওয়ার পর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের রোববার রাতে সরে যেতে হয়। 

স্কি রিসোর্ট ক্রঞ্জের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত স্যুয়ারেজ পাইপগুলো সাভা নদীকে দূষিত করার ঝুঁকিতে রয়েছে যা ক্রোয়েশিয়া, বসনিয়া এবং সার্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়।

আরও পড়ুন: ফিলিপিনো জাহাজে জলকামানে পানি নিক্ষেপ, চীনা রাষ্ট্রদূতকে তলব

ইউরোপীয় ইউনিয়ন ভারী যন্ত্রপাতি এবং প্রকৌশল ইউনিট অফার করেছে। স্লোভেনিয়া সামরিক জোট ন্যাটোর কাছ থেকে হেলিকপ্টার, সৈন্য এবং প্রিফেব্রিকেটেড সেতুর জন্যও অনুরোধ করেছিল।

ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি হেলিকপ্টার সরবরাহ করেছে এবং জার্মানি একটি নাগরিক সুরক্ষা দল পাঠিয়েছে।


একাত্তর/এসজে

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর