মরক্কোয় বাস উল্টে ২৪ জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলছে দেশটির সরকার।

রোববার আজিলালের কেন্দ্রীয় প্রদেশের ডেমনেট শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

কর্তৃপক্ষের বরাতে রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এমএপি’কে জানায়, ছোট বাসটি আজিলালের কেন্দ্রীয় প্রদেশের ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার পথে উল্টে যায়। খবর পাওয়া মাত্রই বেসামরিক সুরক্ষা পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

দুর্ঘটনার কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনাটি দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।

আরও পড়ুন: ১১০ বছর বয়সে স্কুলে ফিরলেন সৌদি নারী নাওদা

এর আগে, গত গ্রীষ্মে মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ টানটানে ৩৩ জন প্রাণ হারান। যাদের অধিকাংশই ছিলো স্কুল শিক্ষার্থী।


একাত্তর/জো

মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান শহরের কাছে একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন দুইজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী এই উদ্বেগের কথা...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে নারীসহ ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর