নারীর ওপর সাপ ফেললো বাজপাখি, এরপর আক্রমণ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:২৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের বাড়ির লনের ঘাস কাটছিলেন পেগি জোনস নামে ৬৪ বছর বয়সী এক নারী। এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি সাপ তার গায়ের ওপর এসে পড়ে।

তবে এই ঘটনার আকস্মিকতা সামাল দিতে না দিতেই, তার ওপর এসে আক্রমণ করে একটি বাজপাখি। পাখিটির ঠোঁট ও নখের আঘাতে মুহূর্তেই হতবিহ্বল হয়ে পড়েন পেগি। 

ঘটনাটি ঘটে গত মাসে। লনের ঘাস কাটার হঠাৎ তার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া একটি বাজপাখির মুখ ফসকে সাপটি তার গায়ের ওপর পড়ে। সাথে সাথে পাখিটি দ্রুতগতিতে নেমে এসে নিজের খাবার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। 

এসময় সাপটি তার হাতের চারপাশে নিজেকে জড়িয়ে ফেলে এবং পাখিটি তার মাংসের গভীরে নখ ধুঁকিয়ে দেয়ার সাথে সাথে তার মুখে আঘাত করতে লাগে। এর ফলে তার হাত ও মুখে গভীর ক্ষত সৃষ্টি হয়। 

গত ২৫ জুলাই লুইসিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের সিলসবি শহরে এই উদ্ভট ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

সিবিএস নিউজকে পেগি বলেন, ‘আমি যখন আমার বাহু থেকে সাপটিকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করছিলাম, তখন সাপটি আমার হাতের চারপাশে জড়িয়ে গেল’।

‘সাপটি আমার মুখে আঘাত করছিল, এটি আমার চশমায় কয়েকবার আঘাত করেছিল...আমি হাত নাড়ছিলাম এবং সে ঝুলেই ছিল’। 

তিনি বুঝতে পেরেছিলেন যে একটি পাখি সাপটি ফেলে দিয়েছে, কারণ যখন এটি ঘটেছিল তখন তিনি গাছের নীচে দাঁড়িয়ে ছিলেন না। তার অনুমান দ্রুত নিশ্চিত হয়েছিল যখন একটি বাজপাখি নিচে নেমে তার ওপর আক্রমণ করে। 

তিনি বলেন, ‘বাজপাখিটি আমার হাতের চারপাশে মোড়ানো সাপটিকে ধরে এবং সেটিকে টানাটানি শুরু করে। এবং এক পর্যায়ে বাজপাখিটি আমার বাহুটিকেও সাপের সাথে নিয়ে যাচ্ছিল।

অবশেষে সাপটিকে তার হাত থেকে ছাড়িয়ে নেয়া হয় এবং তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় তার শরীরে ক্ষত, কাটা, ঘর্ষণ, আঁচড় এবং গুরুতর ক্ষত সৃষ্টি হয় বলে জানান পেগি। 

আক্রমণটিকে অত্যন্ত ভীতিকর বলে বর্ণনা করে পেগি বলেছেন, তিনি ভেবেছিলেন যে তিনি মারা যাচ্ছেন এবং এই ঘটনার পর থেকে তার ঘুমাতে সমস্যা হচ্ছে।

তিনি সিবিএসকে বলেন, টেক্সাসের গ্রামাঞ্চলে বসবাস করার কারণে, তিনি বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার সাথে অপরিচিত নন।

আরও পড়ুন: মস্কোর দিকে রওনা হওয়া দুই ড্রোন ভূপাতিত করার দাবি

‘আমি আগেও বাজপাখিকে সাপ তুলে নিতে দেখেছি। তারা এমনটাই করে, এভাবেই তারা তাদের শিকারকে হত্যা করে’, বলেছেন তিনি। 

তবে এই ঘটনা নিশ্চিতভাবেই তার সারাজীবন মনে থাকবে বলেও জানান পেগি। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর