মরক্কোতে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

মরক্কোতে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তাবদাহ বৃদ্ধির মধ্যেই উত্তর আফ্রিকার দেশটির আবহাওয়া দপ্তর তাপমাত্রায় এ নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানালো।

মরক্কোর আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আগাদিরের আবহাওয়া কেন্দ্র শুক্রবার নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানায়। এ দিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খবর: এএফপি।

গ্রীষ্মে রেকর্ড তাপমাত্রাসহ ধারাবাহিক তাপমাত্রার অভিজ্ঞতা রয়েছে মরক্কোর জনগোষ্ঠীর। এর আগে মরক্কোর তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলীয় সাহারা নগরীর স্মারায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে আবহাওয়া দপ্তর জানায়।

আবহাওয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, এই তাবদাহ দক্ষিণা শুষ্ক এবং গরম বাতাস প্রবাহের কারণে সৃষ্টি হয়েছে। এই ধরনের তাবদাহ তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটায়। এতে মাসিক গড় তাপমাত্রা বৃদ্ধি পাঁচ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: পোল্যান্ডে ওয়াগনারের প্রচারপত্র বিলি, দুই রুশ আটক

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্চ সার্ভিসের মতে, পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে জুলাই। ১৯৬১ সালের পর গত মাসে উষ্ণতম স্থানের দিক থেকে মরক্কোর অবস্থান ছিল চতুর্থ।


একাত্তর/জো

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান শহরের কাছে একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন দুইজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী এই উদ্বেগের কথা...
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর