নিয়ন্ত্রণের বাইরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দাবানল

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের পাহাড়ি জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৫০টি দমকল ইউনিটও তার মোকাবিলা করতে পারছে না।

২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে। খবর ডয়েচে ভেলের।

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর।

তিনি জানিয়েছেন, এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।

তিনি আরও জানান। ১৪টা বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল ইউনিট কাজ করছে। সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে নেমেছে। বুধবার দুপুরে সিপ্লেন এসেছে। এগুলি থেকে জল ফেলা হয়।

টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, রাতের দিকে আরও জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরও ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।

আরও পড়ুন: জার্মান মন্ত্রীসভায় গাঁজার ব্যবহার বৈধ করার বিল পাস

তবে টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনও চালু আছে বলে জানানো হয়েছে।


একাত্তর/জো

স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর