অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউক্রেনের

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:১১ পিএম

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউক্রেনের। তাদের চাহিদায় সাড়া দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ জঙ্গি বিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাইলট প্রশিক্ষণ শেষ হলেই নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে বিমানগুলো ইউক্রেনে সরবরাহ করা হবে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই চিঠিতি পড়েছে রয়টার্সের প্রতিবেদক।  

এর আগে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণের কর্মসূচি অনুমোদন করেছিলেন। ডেনমার্ক ছাড়াও রোমানিয়াতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা ছিল। 

image


তবে রাশিয়া আগেই থেকেই হুমকি দিয়ে রেখেছে, কোনো দেশ ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়বে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর সময় ইউক্রেনের হাতে ১২০টি মতো যুদ্ধবিমান ছিল। যার সবগুলোই সোভিয়েত যুগের মিগ-২৯ এবং সুখোই-২৫ ও সুখোই-২৭ মডেলের। যুদ্ধের কিছুদিনের মধ্যেই রাশিয়ার আক্রমণে ইউক্রেনের সব বিমান ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

বেশ কিছুদিন ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বাহিনীকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করে আসছেন। তার ধারণা, এফ-১৬ যুদ্ধবিমান পেলে রাশিয়ার বাহিনীকে শায়েস্তা করতে পারবে ইউক্রেন। 

কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? ১৯৭৬ সাল থেকে তৈরি হয়ে আসা এফ-১৬ জঙ্গি বিমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

image


কতটা শক্তিশালী মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান?

চতুর্থ প্রজন্মের এক ইঞ্জিনের এই বিমানটি বিশ্বের যেকোনো আবহাওয়ায় যুদ্ধ করার জন্য উপযুক্ত। এর পুরো নাম এফ-১৬ ফাইটিং ফ্যালকন। তবে এর বেশ কয়েকটি ভার্সন রয়েছে। 

এফ-১৬ যুদ্ধবিমান প্রথমে তৈরি করে মার্কিন কোম্পানি জেনারেল ডায়নামিক্স। পরে এটি কিনে নেয় অস্ত্র নির্মাণের জায়ান্ট কোম্পানি লকহিড মার্টিন। এই বিমানটি মূলত কম মূল্যের এবং ওজনে হালকা করে তৈরি করা হলেও একে বহুমুখী ব্যবহার করা যায়। বোয়িংয়ের তৈরি ব্যয়বহুল ও যুদ্ধের মাঠে অত্যন্ত কার্যকর এফ-১৫ মডেলের জঙ্গি বিমানকে সহায়তা করতেই প্রস্তুত করা হয়েছিল চতুর্থ প্রজন্মের এফ-১৬ বিমান।

আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলার বেশ পারঙ্গম এই এফ-১৬। তবে এর ছিপছিপে দেহের কারণে দ্রুত ম্যানুভারিং ক্ষমতা রয়েছে, যে কারণে আকাশে থেকে আকাশে হামলার ক্ষেত্রে এফ-১৬ কে বেশ সফল হিসেবে দেখা হয়। এছাড়া এফ-১৬ এর নাইট ভিশন যথেষ্ট শক্তিশালী।

image


বিমানটিতে কামান, ক্ষেপণাস্ত্র ও বোমা সবরকম অস্ত্রই বহন করতে পারে। একটি ২০ এমএমএম৬১ ভালকান কামান থেকে ১৬- প্রতি মিনিটে ৬ হাজার রাউন্ড গুলি ছুঁতে পারে। 

প্রতি ঘণ্টায় ২৪১৪ কিলোমিটার গতি উড়তে পারে এফ-১৬। অস্ত্র বহন ক্ষমতা ২১ হাজার ২৮২ কেজি। 

১৯৭৬ সাল থেকে সাড়ে চার হারের বেশি এফ-১৬ উৎপাদন করা হয়েছে। তবে মার্কিন বিমানবাহিনী এখন আর এই জঙ্গি বিমান কেনে না। কিছুদিন আগে লকহিড মার্টিন এফ-১৬ এর উৎপাদন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ার পর আবার সিদ্ধান্ত পাল্টে উৎপাদন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। 

image


রাশিয়ার হাতে রয়েছে ৪ দশমিক ৫ প্রজন্মের সুখোই-৩৫ এবং পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান। রয়েছে এস-৪০০ ট্রায়াম্পের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

এসব অস্ত্রের সামনে ৫০ বছর আগের তৈরি এফ-১৬ আসলেই কি কোনো ভূমিকা রাখবে? 

এর আগে রাশিয়ার পক্ষ থেকে এফ-১৬ দেয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনার করার পাশাপাশি বলা হয়েছিল, রুশদের অত্যাধুনিক অস্ত্রের সামনে পুরানো আমলের অস্ত্র টিকতে পারবে না। 


একাত্তর/আরবি

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর