করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৫২ পিএম

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে এলেও সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে। নতুন ধরনটির নাম দেয়া হয়েছে বিএ.২.৮৬। 

যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরাইলের পর নতুন এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে যুক্তরাজ্যে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।  

ইউকেএইচএস ডেপুটি ডিরেক্টর ডা. মীরা চাঁদ বলেন, যুক্তরাজ্যে করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন বিএ.২.৮৬ শনাক্ত হওয়ার বিষয়ে আমরা অবগত। ইউকেএইচএস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আরও তথ্য সংগ্রহ করছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ ধরনটি এখনও পরিবর্তিত হয়ে চলেছে, বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। 

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিরাময় ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন থেকে নিজেকে রক্ষা করতে সিডিসির আগের নিয়মগুলোই মানতে পরামর্শ দেয়া হচ্ছে। 

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ মাত্র তিনটি দেশে কয়েকজন রোগীর দেহে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। প্রাথমিক গবেষণায় আমরা জানতে পেরেছি, এক্সবিবি ১.৫ ভাইরাসটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির।

মহামারির শুরুর দিকে করোনার যেসব ধরনের আধিপত্য ছিল, সেগুলোর সঙ্গে নতুন ধরনটির সাদৃশ্য রয়েছে বলেও জানান এ গবেষক। 

তিনি আরও বলেন, নতুন বিএ.২.৮৬ ভাইরাসটি বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়।

আরও পড়ুন: চীনের বাজার ধরতে আগ্রহ নেই বাংলাদেশের

গবেষকদের আশঙ্কা, এই ধরনটি বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনকি করোনার নতুন ঢেউও আছড়ে পড়তে পারে।

আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬৯ লাখ আট হাজার ৫৬০ জন।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর