ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসছে 'হারিকেন হিলারি'

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসছে অঙ্গরাজ্যটির ইতিহাসের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় 'হারিকেন হিলারি'। ঝড়ের কারণে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় শুক্রবার ক্যালিফোর্নিয়ার পাশপাশি সান দিয়েগো, অরেঞ্জ এবং লস অ্যাঞ্জেলেসেও বন্যা সতর্কতা জারি করা হয়।  

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশঙ্কা রয়েছে। শুক্রবার ঝড়ের গতি কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ২৩০ কিলোমিটার।

image


ওয়েদার চ্যানেলের হারিকেন এবং ঝড় বিশেষজ্ঞ গ্রেগ পোস্টেল বলেন, এ অঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় 'বিরল এবং প্রায় নজিরবিহীন'।

আরও পড়ুন: মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ছয়

এনএইচসির পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে হারিকেন হিলারি বাজা ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রোববার রাত নাগাদ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।


একাত্তর/আরবিএস  

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর