লাদাখে গাড়ি ছিটকে নদীতে, ৯ ভারতীয় সেনা নিহত

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:৪০ পিএম

ভারত শাসিত লাদাখের কিয়ারিতে একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে ৯ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সেনা ছিলেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার ও আট জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক জওয়ান আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

শোক জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ কখনই তাদের অনুকরণীয় পরিষেবা ভুলবে না।

আরও পড়ুন: মেসি ম্যাজিকে প্রথম শিরোপা জিতল মিয়ামি 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (আগের টুইটার) পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, লেহ -এর কাছে এক দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের হারিয়েছি। তাদের সমৃদ্ধ সেবা সর্বদা স্মরণ করা হবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। 


একাত্তর/আরবিএস  

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর