মৌসুমী ঝড়ের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৪৫ পিএম

ক্রান্তীয় ঝড়ের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের উত্তরে ভেনচুরা কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

ক্রান্তীয় ঝড় হিলারিকে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দারা হঠাৎই এ ভূমিকম্পের কবলে পড়েন। খবর রয়টার্সের।

রোববার যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের স্থানীয় সময় বিকাল ২টা ৪১ মিনিটে লস অ্যাঞ্জেলসের উত্তরে ভেনচুরা কাউন্টিতে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির উৎপত্তি ভেনচুরা কাউন্টির ওহাই এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণপূর্বে। এতে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট ছোট পরাঘাতও হয়।  

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি। ভূমিকম্পের সময় ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল।

ভেনচুরা কাউন্টির ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পটি ভেনচুরা কাউন্টির অধিকাংশ এলাকাজুড়ে প্রবলভাবে অনুভূত হলেও এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।

এদিকে, রোববার ভোরে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি ঘটানোর পর ক্রান্তীয় ঝড় হিলারি এখন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ঝড়টির প্রভাবে অঞ্চলটির অধিকাংশ এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছে। এটি ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম ক্রান্তীয় ঝড়।

আরও পড়ুন: তীব্র রূপে কানাডার দাবানল, ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি

ঝড়ের কারণে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসগুলোতে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলস শহর এবং নিকটবর্তী মরুভূমি ও পর্বতগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর