চাঁদে অবতরণে নিরাপদ জায়গা খুঁজছে ভারতের চন্দ্রযান

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম

চাঁদে অবতরণের স্বপ্ন সফল হতে চলেছে ভারতের। নিজেদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান বিক্রম এখন চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছে।

সবকিছু ঠিক থাকলে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখাতে পারে বিক্রম। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।

কোথায় অবতরণ করবে বিক্রম? চাঁদের দক্ষিণ প্রান্তের দুর্গম খানাখন্দে ভরা মাটিতে অবতরণের জন্য বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি।

সোমবার ইসরো বিক্রম থেকে পাওয়া কয়েকটি ছবি প্রকাশ করেছে  টুইটারে। টুইটার দেয়া এক পোস্টে ইসরো লিখেছে, এগুলো চাঁদের অনেক দূরের দিকের ছবি। বিক্রমের মধ্যে থাকা ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েড্যান্স ক্যামেরা (এলএইচডিএসি) দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে। এই বিশেষ ক্যামেরা চাঁদের মাটিতে অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে সাহায্য করে।

অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করা হয়।

হিসেব অনুযায়ী বুধবার বিকেলে উৎক্ষেপণের ৪১ দিন পর ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার কথা। এই অভিযান সফল হলে চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণের খাতায় নাম লেখাবে ভারতের।


একাত্তর/এআর

অ্যাপোলো মিশনের সাফল্যের ৫০ বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রযান। ফ্লোরিডার কেপ কেনাভেরালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্সের...
ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশ থেকে যাত্রা শুরু করেছে। এই মহাকাশযানটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো। স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড...
আবহাওয়া ও কারিগরি বিষয়গুলো অনুকূলে থাকলে শুক্রবার চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের নতুন মহাকাশযান চন্দ্রযান-৩। বিশ্বের মাত্র চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে মহাকাশযান অবতণের চেষ্টায় আছে ভারত।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর