আবারও চন্দ্রযাত্রায় ইলন মাস্কের রকেট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

অ্যাপোলো মিশনের সাফল্যের ৫০ বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্রযান। বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ কেনাভেরালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটটি এ যাত্রা শুরু করে।

চাঁদে পৌঁছাতে ফ্যালকন-৯’কে পাড়ি দেতে হবে দুই লাখ ৩০ হাজার মাইল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযানটি। অবতরণের আগে একদিন এটি চাঁদের কক্ষপথ পরিভ্রমণ করবে।

হাউস্টনভিত্তিক মহাকাশ গবেষণা কোম্পানি ইনিশিয়েটিভ মেশিনজ ‘আইএম-১’ নামে ওই মিশন পরিচালনা করছে।

সম্প্রতি আরেকটি কোম্পানি চাঁদে অভিযানের চেষ্টা করে ব্যর্থ হয়। অ্যাস্ট্রোবায়োটিক টেকনোলজির তৈরি চন্দ্রযানটি ১০ দিন মহাশূন্যে ঘোরাঘুরির পর প্রশান্ত মহাসাগরে পতিত হয়।

ইনিশিয়েটিভ মেশিনজের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ আন্টেমুস বলেন, এ চন্দ্রযানকে অভিযানের জন্য প্রস্তুত করতে তারা অনেক নির্ঘুম রাত পার করেছেন। চন্দ্রযানের যে অংশটি চাঁদের পৃষ্ঠে যাবে, সেই ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে মহাকবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্যের নায়কের নামানুসারে ওডিসিউস।

ইনিশিয়েটিভ মেশিনজের সহসভাপতি ট্রেন্ট মার্টিন বলেন, ‘ঈশ্বরের গতিতে ছুটো, ওডিসিউস। চলতে থাকো ইতিহাস গড়ার লক্ষ্যে।’

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করেছিলো। এরপর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও চাঁদের পানে ছোটেনি আর কোনো মার্কিন চন্দ্রযান।

 

একাত্তর/জো
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর