যুক্তরাষ্ট্রে আকাশ থেকে বিশাল বরফ খণ্ডের পতন

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বাড়ির ছাদে আকাশ থেকে বিশাল একটি বরফের টুকরো পড়েছে। রোববারের এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ির ছাদ। খবর নিউইয়র্ক পোস্ট’র।

বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী অ্যামেলিয়া রেইনভিভের ধারণা, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী বা বিমানবন্দর থেকে উড্ডয়নকারী কোনো বিমান থেকে বরফের টুকরোটি পড়েছে। বরফের খণ্ডটির আনুমানিক ওজন ছিল ১৫ থেকে ২০ পাউন্ড।

ইলগ বলেন, বিকট শব্দ শুনতে পাই। তাই বাচ্চাদের দেখার জন্য উপর তলায় যাই। গিয়ে দেখি তারা ঘুমাচ্ছে। এরপর বাড়ির বাইরে ছুটে যাই ঘটনা জানতে। তখন দেখি বাড়ির পেছনের দিকের ছাদে বরফের একটি বিশাল খণ্ড পড়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরফের চাইয়ের ধ্বংসাবশেষ।

বোস্টন ২৫ নিউজকে ইলগ বলেন, তার ধারণা ছিল না এটা কী। আর ওই সময়ে আকাশে মেঘও ছিল না। রাত ছিল তাই ক্ষয়ক্ষতি তৎক্ষণাৎ ভালোভাবে দেখা যায়নি। তার স্ত্রী পুলিশকে বিষয়টি জানান। তারপর ছাদে একটি গর্ত দেখতে পান তারা।

আরও পড়ুন: সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে শতাধিক অভিবাসী হত্যার অভিযোগ

ঘটনাটি নিয়ে শোরগোল সৃষ্টি হলে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।


একাত্তর/জো

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর