হাওয়াইয়ের ভয়াবহ দাবানলের পর এখনও নিখোঁজ ১১০০

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দু’সপ্তাহ পর এখনও অন্তত এক হাজার ১০০ লোক নিখোঁজ রয়েছে। দ্বীপটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।

এদিকে, দাবানলে মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে। 

পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছেন।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এফবিআই তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। তারা সকল তালিকা যাচাই-বাছাই করছেন যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারেন।

মেরিল বলেছেন, মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় এক হাজার ১০০ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এখন আরও তথ্যের জন্যে জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, এফবিআই মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এখন পর্যন্ত ১১৫ জনের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ধসে ১৭ শ্রমিক নিহত

দৃষ্টিনন্দন হাওয়াইয়ে দু’সপ্তাহ আগে দাবানলের সূত্রপাত ঘটে। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে এ দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মাউই দ্বীপ কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এজন্য প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর