প্রিগোজিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর ২৪ ঘণ্টা পর এ নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভাড়াটে গোষ্ঠীর প্রধান একজন ‘প্রতিভাবান ব্যক্তি’ যিনি ‘জীবনে গুরুতর ভুল করেছিলেন’।

বুধবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিম দিকে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ১০ আরোহীর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। তবে তিনি স্পষ্টভাবে প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা থেকে বিরত ছিলেন।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত থেকে, কী কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে এবং যাত্রীদের মধ্যে আসলেই প্রিগোজিন ছিলেন কিনা তা নিয়ে উন্মত্ত জল্পনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ওয়াগনার প্রধান সম্ভবত এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

টিভের অঞ্চলে দুর্ঘটনাস্থলের কাছাকাছি গ্রামবাসীরা বলেছেন, তারা আকাশ থেকে একটি বিমান পড়ার আগে একটি বিকট বিস্ফোরণ শুনেছিলেন।

রাশিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে বোমা পাচার করা হচ্ছিলো কিনা তা তদন্ত করা হচ্ছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রিগোজিনের সাথে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের আরেকটি তত্ত্ব বলছে, জেটটি রাশিয়ান বিমান বিধ্বংসী বাহিনী দ্বারা গুলি করা হয়েছিল। এটি নিশ্চিত করা যায়নি, এবং বৃহস্পতিবার পেন্টাগন বলেছে যে এর সপক্ষে কোনও তথ্য নেই।

মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এখান থেকেই উড়োজাহাজটি সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

আরও পড়ুন: 

রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নেতা প্রিগোজিন একসময় পুতিনের অনুগত হিসাবে পরিচিত ছিলেন। তবে গত জুনে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেয়ার পর অনেকেই তার ভাগ্য নিয়ে সন্দিহান ছিলেন। 

একাত্তর/এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর