আবারও চোখ রাঙাচ্ছে করোনা, বিশ্বে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম

বিশ্বে গত ২৮ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন এবং মারা গেছে দুই হাজার ৫৯ জন। 

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বরাতে এ খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এরইমধ্যে বিশ্বের ১০৩টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। ফলে করোনাকে এখনও বড় ধরনের হুমকি বলে মনে করেছে ডাব্লিউএইচও।

সবাইকে পূর্বের কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছে সংস্থাটি। পাশপাশি বুস্টার ডোজ (টিকা) গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এছাড়া অষ্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৩৬, যুক্তরাজ্যে ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় ৩২৮ জন, এছাড়া রাশিয়ায় ১৬৬, ইতালিতে ১৬৫, অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।  

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরবিএস  
করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ খুব একটা উন্নতি হয়নি। এমনকি ক্ষুধারও কোনো লক্ষণীয় হ্রাস পায়নি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর