মহাশূন্যে যাচ্ছেন ৮২ বছর বয়সী নারী

আপডেট : ০২ জুলাই ২০২১, ০৯:২৮ এএম

বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মহাশূন্যে যাওয়ার স্বপ্ন বহুদিনের। সেই লক্ষ্যে বেশ কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী ২০ জুলাই তাকে নিয়ে মহাশূন্যের পথে পাড়ি দেবে নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেট 'নিউ শেপার্ড'। 

তবে, তার একার স্বপ্নই পূরণ হচ্ছে না। এমন একজনকে সাথী করে নিয়ে যাবেন তিনি, যার পিঠে নভোচারীর ডানা লাগার কথা ছিল প্রায় ৬০ বছর আগে। 

image


মার্কিন সেই নারীর নাম ওয়ালি ফাঙ্ক। ষাট এর দশকে যে ক'জন নারী মারকিউরি ১৩-এর অংশ হিসেবে মহাশূন্যে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনি তাদের মধ্যে অন্যতম। কিন্তু শেষ পর্যন্ত সে স্বপ্ন পূরণ হয়নি তার। কারণ- তিনি নারী। তখন নাসা'র নভোচারী হওয়ার সুযোগ পেতেন শুধু পুরুষ মিলিটারি পাইলটরা। 

আরও পড়ুন: চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে: প্রধানমন্ত্রী

যেতে পারলে মহাশূন্যে যাওয়া পৃথিবীর প্রথম নারী হতে পারতেন ওয়ালি। একটুর জন্য তার জায়গা নিয়ে নেন রাশিয়ান নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। তবে সেই রেকর্ড না হলেও, মহাশূন্যে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড হতে চলেছে তারই। 

অবশেষে প্রায় ৬ দশক পর জেফ বেজোসের সাথে মহাশূন্যে যাচ্ছেন ওয়ালি। দশ মিনিটের এ যাত্রায় তাদের সঙ্গী হবেন জেফের ভাই মার্ক এবং আরও এক ব্যক্তি যার পরিচয় প্রকাশ করা হয়নি। এক নিলামের মাধ্যমে সেই ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছে, যে নিলাম থেকে পাওয়া ২৮ মিলিয়ন ডলার খরচ করা হবে দাতব্য কাজে। 

image


বেজোসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে ওয়ালিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওতে ওয়ালি বলেছেন, তিনি 'চমৎকার' অনুভব করছেন। 

৮২ বছর বয়সী ওয়ালি হবেন মহাশূন্যে যাওয়া পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এর আগে এই জায়গা ছিল ৭৭ বছর বয়সে মহাকাশে যাওয়া জন গ্লেন-এর। 



একাত্তর/এসজে 

ব্যবসা প্রসারের সঙ্গে সঙ্গে নিজের সম্পত্তিও সমানতালে বাড়িয়ে চলছেন জেফ বেজোস। ব্লুমবার্গের এক প্রতিবেদন জানাচ্ছেন, মিয়ামির নৈসর্গিক দ্বীপ ইন্ডিয়ান ক্রিক আইল্যান্ডে ছয় শয়নক্ষের একটি ম্যানসন কিনেছেন...
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের চার বছর পর নতুন সঙ্গীর সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বের অন্যতম ধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এবার জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজনকে বেছে নিয়েছেন, যিনি জনহিতৈষী...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর