যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ লাখ ব্যারেল তেল চুরির অভিযোগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭ পিএম

ইরানের একটি তেলবাহী জাহাজ থেকে ১০ লাখ ব্যারেল তেল চুরির অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 

সম্প্রতি প্রকাশিত আদালতের একটি নথির বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস (পার্সটুডে)। 

চলতি বছরের এপ্রিলে ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এমটি সুয়েজ রাজান নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। জাহাজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিসীমা থেকে আটক করা হয় এবং পরে টেক্সাস উপকূলে যেতে নির্দেশ দেয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, জাহাজটি আটকের নির্দেশ তারা আদালতের কাছ থেকে পেয়েছে।

এদিকে জাহাজটি আটক করার পর গ্রিসের কোম্পানি সুয়েজ রাজান লিমিটেড নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় স্বীকার করে। এরপর যুক্তরাষ্ট্র ওই জাহাজ কোম্পানিকে ২৫ লাখ ডলার জরিমানা করে।

এ ঘটনার পর গত ২০ জুলাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কোম্পানি ইরানি জাহাজ থেকে তেল খালাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমটি সুয়েজ রাজান জাহাজ আটকের কয়েকদিন পর ইরানও ওমান সাগর থেকে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজ আটক করে। জাহাজটি ইরানের একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয় এবং ওই ঘটনায় ইরানের বেশ কয়েকজন ক্রু আহত ও নিখোঁজ হন বলে জানা গেছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর