বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চলতি বছরে সর্বোচ্চ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও সৌদি আরবের তেল উত্তোলন কমানোর পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ পরিস্থতিতে গেলো বৃহস্পতিবার তেলের দাম চলতি বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারন্যাশনাল (ডব্লিউটিআই) উভয়ের দামই বেড়েছে। 

এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৯৩ দশমিক ৭০ ডলারে এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৯০ ডলারে। যা ২০২২ সালের নভেম্বরের তুলনায় প্রতি ব্যারেলে যথাক্রমে ১ দশমিক ৮২ ডলার এবং ১ দশমিক ৬৪ ডলার বেড়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে, বিশ্বের শীর্ষ দুই তেল রফতানিকারক দেশ সৌদি আরব এবং রাশিয়ার তেল উৎপাদন কমানোর ফলে বাজারে আরও ঘাটতি দেখা দেবে। 

সৌদি-রাশিয়ার নাম উল্লেখ না করে জ্বালানির বাজার বিশ্লেষণকারী সংস্থা পিভিএমের কর্মকর্তা তামাস ভারগা বলেন, এ পরিস্থিতি অস্বাভাবিক। এটি পরিকল্পিত কৌশল এবং এটি যারা করছে, তারা আসলে বাজার নিয়ে খেলছে।

আরেক বিশ্লেষণকারী সংস্থা অ্যাগেইন ক্যাপিটাল বলছে, অর্থনীতির প্রাণচাঞ্চল্যের কারণে নয় বরং সরবরাহের সংকট থেকেই জ্বালানির বাজারে এই চাঙাভাব এসেছে। 

সংস্থাটির অভিযোগ, রাশিয়া ও সৌদি আরব এই সংকটের জন্য দায়ী। দেশ দু'টি এমন এক সময়ে তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে, যখন শীতের কারণে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমা দেশগুলোতে তেলের চাহিদা বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বিশ্বের একাধিক দেশে মুদ্রাস্ফীতি ও নতুন করে জ্বালানি সংকট দেখা দেবে। এ ঘটনায় নতুন করে বিপাকে পড়তে পারে ইউরোপীয় দেশগুলো। 

আরবিএস  
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
ইরানের দেয়া সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর