ইরানে হিজাব ছাড়া বের হলেই কারাদণ্ড, বিল পাস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ এএম

ইরানে নারীদের ইসলামি পোশাক পরিধানের বিষয়ে কঠোর হচ্ছে ইরান সরকার। সম্প্রতি ইসলামিক পোশাক বিধি আইন অমান্যকারীদের জন্য শাস্তির বিধান রেখে সংসদে ‘হিজাম বিল’ নামে একটি বিল পাস করেছেন দেশটির আইন প্রণেতারা। আল জাজিরার খবর। 

বুধবার ইরানের সংসদে এই বিল পাস করেন তারা। খবর আল জাজিরার। নতুন পাস হওয়া এই খসড়া আইন অনুযায়ী- বিদেশি বা শত্রু দেশের সরকার, সংবাদমাধ্যম, কোনো গোষ্ঠী অথবা সংস্থার প্ররোচনায় পরে কেউ হিজাব বা যথাযথ পোশাক না পরলে অভিযুক্তের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে। 

তবে, তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দেয়া এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, হিজাব আইন না মানায় মাশা আমিনি নামে এক তরুণীকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। 

পরে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। এছাড়াও গ্রেফতার করা হয় কয়েক হাজার নারী,পুরুষ ও শিশুদেরকে।

একাত্তর/এআর
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর