হলিউড লেখকদের ধর্মঘট প্রত্যাহার, বাইডেনের স্বস্তি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০ পিএম

অবশেষে হলিউড ইতিহাসে দীর্ঘতম ধর্মঘটের অবসান হলো। প্রযোজকদের সাথে দাবি-দাওয়া নিয়ে আপোষের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন হলিউডের লেখক ও অভিনয় শিল্পীরা। আর এই ঘটনায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন দেশটি প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ফিল্মি দুনিয়াতে অচলাবস্থার অবসান হওয়ায় সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

চলতি বছরের ২ মে থেকে উপযুক্ত সম্মানীসহ নানান দাবিতে ধর্মঘটে নামেন ১১ হাজারেরও ফিল্ম এবং টিভি লেখক। তাদের প্রধান দাবি ছিলো, স্ট্রিমিং যুগে উচ্চ বেতন এবং আরও ভালো কাজ। যুক্তি ছিলো যে, স্টুডিওগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো থেকে যা আয় করেছে সেই তুলনায় ক্ষতিপূরণ মিলছে না।

লেখকরা নতুন নিয়মও চান যাতে স্টুডিওগুলোকে টিভি শোগুলোর জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক লেখক নিয়োগ করতে হবে। 

বড় স্টুডিওগুলোর কাছ থেকে বেশি পারিশ্রমিক চেয়ে একটা চুক্তি করতে চেয়েছিলো লেখকদের সংগঠন রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। সেই চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়াতেই এই ধর্মঘটের ডাক দেন লেখকেরা। তাদের ধর্মঘটে ধীরে ধীরে অভিনয় শিল্পীরাও সমর্থন দেয়ার পাশাপাশি যুক্ত হতে থাকেন। এতে করে হলিউডে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়। চাপ তৈরি হতে থাকে প্রযোজকদের ওপর।

অবশেষে দীর্ঘ দরকষাকষির পর রাইটার্স গিল্ড অব আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে রাজি হয়। এরপরই লেখকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। লেখকরা সম্ভাব্য চুক্তিকে অতুলনীয় আখ্যা দিয়ে বলেছেন, এতে করে তাদের সম্মানী ও অন্যান্য সুবিধা অনেকটাই বেড়ে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রযোজকদের সাথে তিন বছর মেয়াদি চুক্তি চূড়ান্ত হবার পরই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে লেখকরা। তারা ধর্মঘট প্রত্যাহার করলেও অভিনয় শিল্পীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কারণ তাদের সঙ্গে প্রযোজকদের এখনও কোনো চুক্তি হয়নি।

একাত্তর/আরএ
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরইমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার হাড়ে।
হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতে মুখ খুলেই ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই হাজার পাউন্ড ওজনের বিধ্বংসী এমকে-৮৪ বোমার চালান ইসরাইলে পৌঁছেছে। জো বাইডেন প্রশাসন এ চালান আটকে দিলেও ট্রাম্প আসার পরই এটি ছাড়পত্র পেয়ে যায়।
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
শুরুতেই মাত্র ৭৭ সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়া? কোনো ব্যাপারই না! ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। চেলসির বিলিয়ন-পাউন্ডের নতুন 'রিবিল্ড' স্কোয়াডকে তাদের আসল জায়গা বুঝিয়ে দিল আর্সেনাল। হাড্ডাহাড্ডি...
নেত্রকোনা পৌরসভার পারলা গ্রাম। রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট আধাপাকা দালানটি পথচারীদের দৃষ্টি কাড়ে সহজেই। প্রথম দর্শনে মনে হবে, ছোট হলেও এক সুখী ও স্বচ্ছল পরিবারের নিবাস এটি। তবে ইটের এই পাকা...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর