নাইজারে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটর সাইকেলে করে শত শত সশস্ত্র বিদ্রোহী হামলা চালালে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে আসা শত শত সশস্ত্র বিদ্রোহীর হামলায় নাইজারের কমপক্ষে ১২ জন সৈন্য নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাত সৈন্য নিহত হয়েছেন। আর অন্য পাঁচজন হামলার শিকার ইউনিটকে সাহায্য করতে যাওয়ার সময় পথে নিহত হন। মূলত হামলার শিকার ইউনিটকে শক্তিশালী করার জন্য ঘটনাস্থলে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার মুখে পড়লে ওই পাঁচজন নিহত হন।

রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) দূরে মালি, বুরকিনা ফাসো ও দেশটির ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত কান্দাদজিতে এ হামলা চালানো হয়। 

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানান, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে দশজন সেনা নিহত হয়েছেন। অবশ্য এই হামলায় কারা জড়িত তা জানা যায়নি।

সূত্র : রয়টার্স

একাত্তর/এআর
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
আয় এবং বিক্রির ক্ষেত্রে আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে চিপ জায়ান্ট এনভিডিয়া।
বিশ্বজুড়ে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এর কারবারে নিয়ন্ত্রণহীনতা নিয়ে সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন করে ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার অর্জন করেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর