ইরানে পুলিশি নির্যাতনে আরও এক কিশোরীর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম

ইরানে পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর এক বছর পার হতে না হতেই দেশটিতে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ইরানে মেট্রো স্টেশনে আহত কিশোরী আরমিতা গারাভান্দ (১৬) মারা গেছেন। তিনি ইরানের নীতি পুলিশের হাতে বেদম প্রহারে মারাত্মক আহত হয়ে হাসপাতালে কোমায় ছিলেন। ২৮ দিন কোমায় থাকার পর শনিবার গারাভান্দ মারা যান। তার অপরাধ ছিলো, ঠিক মতো হিজাব না পরা।

ঠিক মতো হিজাব না পরায় আক্রমণের মুখে পড়তে হয় আরমিতা গারারাভান্দকে। গত তিন অক্টোবর তেহরান মেট্রোয় ওই কিশোরীকে বেদম মারধর করে দেশটির কুখ্যাত নীতি পুলিশ বাহিনীর সদস্যরা। ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের ওপর চাপ তৈরি করেছিলো প্রশাসন।

 

অবশেষে হাসপাতালে মৃত্যু হল সেই কিশোরীর। উল্লেখ্য ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাসা আমিনির। হিজাব না পরায় তাকে আটক করেছিলো পুলিশ। হেফাজতে থাকার সময়ই নীতি পুলিশের মারধরে মৃত্যু হয় মাসার। 

সেই মৃত্যুর জেরে ইরানের নারীরা বিক্ষোভে ফেটে পড়েন। তবে গারাভান্দের ঘটনা আবারও প্রমাণ করে দিলো সেই বিক্ষোভকে মোটেও গুরুত্বের সঙ্গে নেয়নি ইরানের নীতি নির্ধারকরা। কঠোর হাতে সেই বিক্ষোভ দমনের পর এখন আরও কঠোর হিজার নীতি চালু করতে করতে যাচ্ছে ইরান। 

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর