হামবুর্গ বিমানবন্দরে শিশু জিম্মি নাটকের অবসান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

অবশেষে জার্মানির হামবুর্গ বিমানবন্দরের নাটকীয় জিম্মি পরিস্থিতির অবসান হয়েছে। ১৮ ঘণ্টা পর দূর হয়েছে বিমানবন্দরের অচলাবস্থা। তবে বিমানবন্দরটির কার্যক্রম শুরু হলেও বেশ কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। দীর্ঘ নাটকীয় অবস্থার অবসান ঘটিয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি তার সঙ্গে থাকা শিশুটিকে নিয়ে একটি উড়োজাহাজের নিচে গিয়ে গাড়ি পার্ক করে। এরপর ঘনটাস্থল ঘিরে ফেলে পুলিশ। এ সময় ওই ব্যক্তি দুই বার বাতাসে গুলি ছুড়েছে ও গাড়ি থেকে জ্বলন্ত বোতল ছুড়ে মারে। পুলিশ জানিয়েছে, সন্তানের দায়িত্ব পাওয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতি সামলা দিতে  ব্যাপক সংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি-এর সদস্যদের মোতায়েন করা হয়। জিম্মি পরিস্থিতি অবসান ঘটাতে ব্যক্তির সঙ্গে আলোচনায় নিয়ে আসা হয় বিশেষজ্ঞ এক ব্যক্তিকে। 

শনিবার রাতে নিজের চার বছর কন্যা শিশুকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন ওই ব্যাক্তি। এরপর শিশুকে জিম্মি করেন তিনি। এ ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিলো। জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ার পর পুলিশ তার সাথে আলোচনা শুরু করে। 

জার্মান কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে, সে বিষয়ে সঙ্গীর সঙ্গে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। শনিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি শূন্যে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভ ককটেল ছুড়ে মারে। এরপর টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পাশে গিয়ে অবস্থান নেয়। এই ঘটনায় অন্তত ৩ হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তাছাড়া ৬০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।

একাত্তর/এসি
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর