বিশ্বে ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন ওয়াইন উৎপাদন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

বিশ্বে এবার ওয়াইনের উৎপাদন গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে। বিশ্বজুড়ে ওয়াইনের উৎপাদন সাত শতাংশ কমেছে। ১৯৬১ সালের পর থেকে ওয়াইনের উৎপাদন কখনো এতটা কম হয়নি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ভাইন অ্যান্ড ওয়াইন (ওআইভি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর ডয়েচে ভেলে’র।

ওআইভি জানিয়েছে, আবহাওয়ার চরম অবস্থার জন্য বিশ্বজুড়ে আঙুরের চাষ মার খেয়েছে। কোথাও অনেক আগে তুষারপাত হয়েছে, কোথাও প্রবল বৃষ্টি, কোথাও খরা হয়েছে। তার প্রভাব পড়েছে আঙুরের উৎপাদনে।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দুই গোলার্ধের ওয়াইন প্রস্তুতকারক দেশগুলিতে অনেক কম উৎপাদন হয়েছে। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিলি, সাউথ আফ্রিকা, ব্রাজিলে প্রত্যেক বছরই আঙুর উৎপাদন ১০ থেকে ৩০ শতাংশ কম-বেশি হচ্ছে। ইটালি, স্পেন ও গ্রিসে ভয়ংকর আবহাওয়ার প্রভাব আঙুর চাষে পড়ছে। 

ওআইভি জানিয়েছে, ২০২৩ সালে ২৪ কোটি ৪১ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হবে। ১৯৬১ সালে ২১ কোটি ৪০ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হয়েছিল।

ফ্রান্স এবার বিশ্বের এক নম্বর ওয়াইন উৎপাদক দেশ হচ্ছে। ফ্রান্সে গতবারের সমান ওয়াইন তৈরি হবে। তবে ইটালির অবস্থা খারাপ। সেখানে ১২ শতাংশ কম উৎপাদন হবে। ২০১৭ সালের পর থেকে এত কম উৎপাদন কখনও হয়নি।

তিন নম্বর স্থানে থাকা স্পেনের উৎপাদন কমবে ১৪ শতাংশ। জার্মানিতে অবশ্য গতবছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে। আমেরিকা তুলনামূলকভাবে ঠাণ্ডা আবহাওয়া ছিল। শীতে বৃষ্টিও হয়েছে। তাই এখানে উৎপাদন ১৪ শতাংশ বাড়বে।

তবে ওআইভি জানিয়েছে, একদিক থেকে ভালো হয়েছে। বিশ্বজুড়ে চাহিদাও কমেছে। সেই সঙ্গে উৎপাদন কম হওয়ায় কোনো সমস্যা হবে না। বাজারে সমতা বজায় থাকবে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাময়িক আগ্রাসন এবং ৪০ দিনের যুদ্ধ চলাকালীন নিজেদের কৌশলগত প্রতিরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বাড়িয়েছে ইরান। শুক্রবার দেশটির জাতীয় টেলিভিশনে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর