ফিলিস্তিন সমস্যা সমাধানে ইরানের দশ প্রস্তাব

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম

ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ও ফিলিস্তিন সমস্যা সমাধানে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি শীর্ষ সম্মেলনে ১০টি প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। এসময় ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তেল আবিবের ওপর জ্বালানি ও পণ্য নিষেধাজ্ঞা আরোপ করতে আরব দেশগুলোর প্রতি আহবান জানান তিনি।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যার ঘটনায় শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসির জরুরি সম্মেলনে রাইসি এ প্রস্তাব দেন। খবর পার্সটুডে ও মেহের নিউজ এজেন্সির। 

ইরানের প্রস্তাবগুলো হলো-

১. গাজার জনগণের ওপর অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলাসহ সেখানকার হাসপাতাল, স্কুল, ক্যাম্প এবং ত্রাণ কেন্দ্রে হামলা বন্ধ করার ব্যবস্থা করা।

২. গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নেয়া। মিশরের সহযোগিতায় রাফা ক্রসিং অবিলম্বে এবং নিঃশর্তভাবে পুনরায় চালু করে গাজায় খাদ্য, ওষুধসহ ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা। মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে সম্মত হতে হবে এবং তা বাস্তবায়নের জন্য একটি নির্বাহী কমিটি গঠন করতে হবে।

৩. গাজা থেকে ইসরাইলি সেনাদেরকে অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা করা। 

৪. ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করা।

৫. মুসলিম দেশগুলোকে আগ্রাসী ও দখলদার ইসরাইলি সেনাবাহিনীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে স্বীকৃতি দিতে হবে। 

৬. সাম্প্রতিক যুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত কর্তৃপক্ষকে অগ্রাধিকার দিয়ে ইসরাইলি এবং যুক্তরাষ্ট্রের অপরাধী নেতাদের বিচার ও শাস্তির জন্য একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করা। 

৭. বৈঠকে উপস্থিত মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গাজা পুনর্গঠনের জন্য অবিলম্বে একটি বিশেষ তহবিল গঠন করা।

৮. আরব দেশগুলো থেকে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সাহায্য বহনকারী কনভয় পাঠানো।

৯. আহলি আল-আরব হাসপাতালে ইসরাইলি আগ্রাসন ও বোমা হামলার দিনটিকে 'গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দিবস' হিসেবে নামকরণ করা।

১০. এই অসম যুদ্ধে ইসরাইল এবং আমেরিকার যুদ্ধাপরাধ অব্যাহত থাকলে মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি জনগণকে অস্ত্র দিয়ে সাহায্য করে দখলদারের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করা। 

আরবিএস  
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর