হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৯

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:১৬ এএম

দক্ষিণ ভারতের তেলেঙ্গা প্রদেশের হায়দ্রাবাদে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সোমাবার বহুতল ভবনটির নিচতলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। 

জানা গেছে, ওই ভবনে বেশকিছু কেমিকেল বোঝাই ড্রাম রাখা ছিলো। এর ফলে আগুন দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। 

স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ভবনটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  

বার্তা সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা একটি অস্থায়ী সিঁড়ি ব্যবহার করে ওই ভবনের প্রথম তলার একটি জানালা দিয়ে এক শিশু ও নারীকে বের করে নিয়ে আসছেন। এসময় দমকল কমীদের জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখা গেছে।

এদিকে এ ঘটনার পর থেকে ভবনটির মালিক পলাতক রয়েছেন। বাড়িটির নিচতলাকে তিনি তেলের ড্রাম ও ক্যানের গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন।

 

আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর