আল-শিফাতে হামলায় ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

হেলফায়ার! বাংলায় নরকের আগুন! আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এটির রয়েছে ব্যাপক ও বিস্তৃত মারণ ক্ষমতা। যেখানে আঘাত করে, সেখানে বিস্ফোরিত না হলেও খবর করে দেয়। গাজার বড় হাসপাতাল আল-শিফাতে হামলা চালাতে এই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরাইল।

আমেরিকার সামরিক সূত্র প্রেসটিভিকে জানিয়েছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় শুক্রবার রাতের হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে । হেলফায়ার এমন এক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র, যা বিস্ফোরিত না হলেও এর ঘূর্ণায়মান ব্লেড তিন ফুট দূরত্বের মধ্যে যে কারো শরীর কেটে ছিন্নভিন্ন করে ফেলে। আল-শিফায় হামলার ধরন দেখে মনে হয়ে এটিই ব্যবহার করা হয়েছে।

হামলায় ইসরাইলের সেনাবাহিনী দূর-নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১১৪ আর-৯-এক্স মডেলের হেলফায়ার ক্ষেপণাস্ত্র ইসরাইলের অস্ত্রভাণ্ডারে আগে থেকেই রয়েছে। এটি বহন ও ছোড়ার জন্য আমেরিকার প্রয়োজনীয় ড্রোনও দিয়ে রেখেছে।

হেলফায়ার একটি ত্রিমাত্রিক ক্ষেপণাস্ত্র, যা ভূমি-আকাশ ও সাগর থেকেই নিক্ষেপ করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি দেড় কিলোমিটার থেকে শুরু করে আট কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটির রয়েছে ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা। অনেকে এটিকে আকাশের যমদূত হিসাবেও ডেকে থাকে।

আল-শিফা হাসপাতালে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন বাহিনীর এক বিশ্লেষক প্রেসটিভিকে বলেন, এই ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে নিক্ষেপ করে বেশি সুবিধা পাওয়া যায়। সেখানে হামলার ধরন দেখে বোঝা যায়, ড্রোনই ব্যবহার করা হয়েছে।

ফাইটার থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। কিন্তু তা করতে হলে বিমানটিকে অনেক নিচে নেমে আসতে হতো এবং ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হতে পারতো। কাজেই ক্ষেপণাস্ত্রটি যেমন আমেরিকায় তৈরি তেমনি এটি নিক্ষেপ করার কাজেও একই দেশের ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রতিটি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের দাম এক লাখ ৫০ হাজার ডলার বলে তিনি জানান।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর