ক্রমেই সরে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম বরফখণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

ধীরে ধীরে সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ড এ২৩এ। ৩০ বছর সাগরের তলার সঙ্গে আটকে থাকার পর বিশাল আকৃতির হিমশৈল ক্রমেই সরে যাচ্ছে।  

এ২৩এ বরফখণ্ডটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিভক্ত হয়ে যায়। অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওয়েডেল সাগরে আসে। তার পর সেখানে এটি বিশাল বরফের দ্বীপে পরিণত হয়। এ২৩এ বরফখণ্ডটির আয়তন প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার। খবর বিবিসি’র।

এটি এত বড় বরফখণ্ড, যা দুটি বৃহত্তর লন্ডন শহরের আয়তনের সমান। গত বছর থেকে এটি এত গতিতে সরছে, বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা সাগরের বাইরে চলে যাচ্ছে। এ২৩এ পানির ওপর ভেসে থাকা অতিকায় বরফখণ্ড, যা দেখতে শুধু বড় নয়, মনোমুগ্ধকরও বটে।

বরফখণ্ডটির আয়তন যেমন বিশাল, তার পুরুত্বও অনেক। এটির পুরুত্ব প্রায় ৪০০ মিটার। যদি তুলনা করা হয়, তাহলে লন্ডনের সবচেয়ে উঁচু ভবন ‘লন্ডন শার্ড’র সমান, যার উচ্চতা ৩১০ মিটার। এ২৩এ বরফখণ্ডটি একসময় হোয়াইট কন্টিনেন্টের ফিলচনার আইস শেলফের অংশ ছিল। একসময় এখানে সোভিয়েত ইউনিয়নের গবেষণা স্টেশন ছিল।

কিন্তু কেন এমন হচ্ছে, এ নিয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, সাগরের পানির তাপমাত্রার পরিবর্তনের কারণে এমন হতে পারে। বরফখণ্ডটি ১৯৮৬ সালে ভেঙে আলাদা হয়েছিল। কিন্তু দিন দিন তার আকার ছোট হয়ে সরে যাওয়াও শুরু করেছে। এ হিমশৈল যদি দক্ষিণ জর্জিয়ার দিকে আসে, তাহলে লাখ লাখ সামুদ্রিক প্রাণী ক্ষতির সম্মুখীন হবে।

 

একাত্তর/জো
অতিরিক্ত তাপমাত্রার কারণে অ্যান্টার্কটিকা মহাদেশে বারোশ' বর্গ কিলোমিটার আয়তনের একটি বরফখণ্ড সম্পূর্ণ ভেঙে টুকরো হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শনিবার (২৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর