ব্যবসা গুটিয়ে মিয়ানমার ছাড়ছে টেলিনর

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫৪ এএম

মিয়ানমার ছাড়ছে নরওয়ের টেলিকম অপারেটর প্রতিষ্ঠান টেলিনর। নরওয়ের বহুজাতিক এ কোম্পানিটি তাদের মিয়ানমারের ব্যবসা সাড়ে ১০ কোটি ডলারে লেবানিজ ইনভেস্টমেন্ট ফার্ম এমওয়ান গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে টেলিনর বলেছে, পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণেই কোম্পানিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এক দশক আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রের পথে চলতে শুরু করে। সেসময় ঝুঁকি নিয়ে পশ্চিমের হাতেগোনা যে কয়টি কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করেছিল সেগুলোর মধ্যে অন্যতম টেলিনর। কিন্তু এখন বাধ্য হয়েই তাদের মিয়ানমার ছাড়তে হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত ৮৮০ জনের প্রাণ গেছে, গ্রেপ্তার হয়েছে অন্তত ৫ হাজার ২০০ মানুষ।

বিক্ষোভ-জমায়েত ঠেকানোর জন্য অভ্যুত্থানের দিনই মিয়ানমারের সামরিক বাহিনী টেলিনর ও অন্যান্য অপারেটরদের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ জারি করে। ওই নির্দেশের সমালোচনা করলেও তা পালন করে টেলিনর।

এমন পরিস্থিতিতে সঙ্কটে পড়ে টেলিকম ব্যবসা। ৭৫ কোটি ২০ লাখ ডলার লোকসানে পড়ে গত মে মাসে টেলিনর তাদের মিয়ানমার ইউনিটের সম্পদ মূল্য অবলোপন করে। অথচ গত বছর কোম্পানির মোট আয়ের ৭ শতাংশ মিয়ানমার থেকে এসেছিল।

আরও পড়ুন: লন্ডনে বাঙালি যুবক হত্যায় এক সোমালিয়ানের ২৩ বছর জেল

টেলিনরের প্রধান নির্বাহী সিগভে জানিয়েছেন, গত কয়েক মাসের পরিস্থিতিতে মিয়ানমারে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা ও কমপ্লায়েন্স বাস্তবায়ন টেলিনরের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

মালিকানা এমওয়ান গ্রুপের কাছে গেলেও মিয়ানমারে টেলিনরের গ্রাহকদের সেবা বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।


একাত্তর/আরএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর