ইউক্রেন ও নাৎসি নিয়ে যা বললেন পুতিন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও পরিস্কার ভাষায় বলেছেন, ইউক্রেন থেকে নাৎসি নির্মূল না করা পর্যন্ত তিনি থামবেন না। কারণ, ইউক্রেনের নাৎসিদের নির্মূল করার বিষয়টি প্রাসঙ্গিক রয়ে গেছে। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, তাদের লক্ষ্য অর্জন করলেই শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে শান্তি আসবে। 

বৃহস্পতিবার বছর শেষের বিশেষ সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন। ইউক্রেনে অভিযান শুরুর পর প্রথমবারের মতো দীর্ঘ এই এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিক এবং রাশিয়ার সাধারণ নাগরিকদের প্রশ্নের জবাব দেন। তবে বেশিরভাগই প্রশ্ন ছিলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। 

কিয়েভ প্রশাসনের প্রধান এক সাবেক ‘এসএস’ সেনার প্রশংসা করার মাধ্যমে নাৎসিবাদ প্রকাশ করার পরে, রুশ প্রেসিডেন্ট পুতিন বিষয়টি নিয়ে আবারও কথা বললেন। এনিয়ে প্রশ্ন তুলে পুতিন বলেন, একজন নাৎসি, তাকে জাতীয় বীরের মর্যাদায় উন্নীত করা হয়েছে। এটা কিভাবে হয়?

পুতিন আরও বলেন, যখন কিয়েভ প্রশাসনের প্রধান, বিশ্বের সামনে একজন সাবেক এসএস সৈনিককে সাধুবাদ জানাতে দাঁড়িয়েছেন, যিনি সরাসরি হলোকাস্টে জড়িত ছিলেন, ইউক্রেন, রাশিয়া এবং পোল্যান্ডে দেড় মিলিয়ন ইহুদিদের নির্মূল করার জন্য তাকে সাধুবাদ জানানো কি নাৎসিবাদের বহিঃপ্রকাশ নয়? 

ইউক্রেনের নাৎসিদের নির্মূল করার বিষয়টি প্রাসঙ্গিক রয়ে গেছে উল্লেখ রুশ নেতা বলেন, ডিনাজিফিকেশন বিষয়টি এখনও প্রাসঙ্গিক। সেটি অর্জনের জন্য রাশিয়া ইউক্রেনে অভিযান অব্যাহত রাখবে। শুধুমাত্র লক্ষ্য অর্জনের পরেই মস্কো থামবে, এছাড়া থামানো অসম্ভব। 

ইউক্রেনের চলমান অভিযান সম্পর্কে পুতিন বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করলেই ইউক্রেনে শান্তি আসবে। ইউক্রেন নিয়ে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে কোন ধরনের পরিবর্তন আসেনি। এর মধ্যে রয়েছে- ইউক্রেনকে নাৎসি মুক্ত এবং বেসামরিকীকরণ করা।

তিনি আরও বলেন, রাশিয়ার ছয় লাখ ১৭ হাজার সৈন্য ইউক্রেনে যুদ্ধ করছে। এর বাইরে আরো তিন লাখ রাশিয়ানকে গত বছর যুদ্ধের জন্য ডাকা হয়েছিলো। এছাড়াও চার লাখ ৮৬ হাজার মানুষ সেনাবাহিনীতে আসার জন্য নিবন্ধন করেছে বলে তিনি জানান। পুতিন বলেন, দেশরক্ষায় সব সেনা প্রস্তুত আছে। 

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর